1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ফরিদপুরে কাঁচামাল ব্যবসায়ীকে হত্যা করে ৬ লাখ টাকা লুট - bdtelegraph24.com
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১২:২১ অপরাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ ও গুলি, নিহত ১ আহত ৭ অভয়নগরে ভৈরব নদে নিখোঁজের ২১ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার বাবাকে খাওয়ানোর সেই তুবা ফিরল স্কুলে, পাশে উপজেলা প্রশাসন ধর্ষক আর কখনো মুক্তি পাবে না: ভুক্তভোগী শিশুকে বিচারকের আবেগঘন চিঠি মহেশপুরে ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ২ সর্বশক্তি দিয়ে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা কুষ্টিয়ায় বাস চাপায় নারী নিহত, আহত ২ মোংলায় র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

ফরিদপুরে কাঁচামাল ব্যবসায়ীকে হত্যা করে ৬ লাখ টাকা লুট

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৬ জুন, ২০২২
  • ১৮৭ জন খবরটি পড়েছেন

ফরিদপুর প্রতিনিধি।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ফরিদপুরে এক কাঁচামাল ব্যবসায়ীকে হত্যা করে দুর্বৃত্তরা ৬ লাখ টাকা কেঁড়ে নিয়ে গেছে । 

নিহত শরীফ শেখ (৩৫) সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের রহিমপুর গ্রামের নিমাই শেখের ছেলে। তিনি স্থানীয় বাজারে কাঁচামালের ব্যবসা করতেন।

রোববার সকালে সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের গাবির বিল থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ। শরীফ শেখ ওই ইউনিয়নের নীয় বাজারে তার কাঁচামালের ব্যবসা রয়েছে। 

পরিবারের অভিযোগ, শরীফের কাছে থাকা ছয় লাখ টাকার জন্যই তাকে হত্যা করা হয়েছে।

স্বজনরা জানান, শনিবার রাত ১০টার পর থেকে নিখোঁজ ছিলেন শরীফ। বিভিন্ন স্থানে খোঁজ করেও তার কোনো সন্ধান মেলেনি। রোববার সকালে গাবির বিলে তার লাশ দেখে থানায় খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে। শরীফের মাথা তিন খণ্ড করা ছিল। 

পরিবারের সদস্যরা আরও জানান, শরীফ কাঁচামালের ব্যবসার পাশাপাশি গরু কিনে তা বিক্রি করতেন। রাতে দোকান থেকে ছয় লাখ টাকা নিয়ে বের হয়ে আর বাড়িতে ফেরেননি। ধারণা করা হচ্ছে, টাকা লুটের জন্যই তাকে নৃসংশভাবে খুন করে টাকা ছিনিয়ে নিয়েছে দুবৃর্ত্তরা।

স্থানীয় চেয়ারম্যান গোলাম মোস্তফা জানান, পুলিশ লাশ উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। 

কোতয়ালি থানার ওসি এমএ জলিল জানান, এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। পুলিশ খুনের ঘটনাটি তদন্ত করছে ।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar