1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত ইউপি চেয়ারম্যান - bdtelegraph24.com
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ ও গুলি, নিহত ১ আহত ৭ অভয়নগরে ভৈরব নদে নিখোঁজের ২১ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার বাবাকে খাওয়ানোর সেই তুবা ফিরল স্কুলে, পাশে উপজেলা প্রশাসন ধর্ষক আর কখনো মুক্তি পাবে না: ভুক্তভোগী শিশুকে বিচারকের আবেগঘন চিঠি মহেশপুরে ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ২ সর্বশক্তি দিয়ে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা কুষ্টিয়ায় বাস চাপায় নারী নিহত, আহত ২ মোংলায় র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত ইউপি চেয়ারম্যান

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২
  • ২৫৬ জন খবরটি পড়েছেন

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে মোল্লা জুলকার নাঈম ওরফে মারজান আহমেদ ওরফে মুন্না (৩৪) নামে এক যুবক নিহত হয়েছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বুধবার (২৯ জুন) রাত সাড়ে ৮ টার দিকে নগরীর মুজগুন্নী বাসস্ট্যান্ডের সামনে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত মুন্না দিঘ‌লিয়া উপ‌জেলার সুগন্ধি গ্রা‌মের সোহরাব মোল্লা ছে‌লে। 

খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, নিহত মুন্না সেনহাটি ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা গাজী আব্দুল হালিম হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি। এছাড়া সে দিঘলিয়া উপজেলার সেনহাটি বাজার কমিটির সাধারণ সম্পাদক ছিল বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার রাত সাড়ে ৮টার দিকে মুন্না নগরীর মুজগুন্নী বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান করছিল। এ সময় কয়েকজন দুর্বৃত্ত তার মাথায় গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে খালিশপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে আশঙ্কাজনক অবস্থায় মুন্নাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

নিহত মুন্নার বিরুদ্ধে দিঘলিয়া সেনহাটি ইউপি চেয়ারম্যান গাজী আব্দুল হালিম হত্যাসহ একাধিক মামলা রয়েছে বলে পুলিশ সূত্র জানিয়েছে।

খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, প্রাথমিকভাবে হত্যার কারণ জানা সম্ভব হয়নি। তবে পূর্বশত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বলে উল্লেখ করেন তিনি।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar