1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
কালিয়ায় মসজিদের টাকার হিসাব নিয়ে কুপিয়ে খুন - bdtelegraph24.com
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ ও গুলি, নিহত ১ আহত ৭ অভয়নগরে ভৈরব নদে নিখোঁজের ২১ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার বাবাকে খাওয়ানোর সেই তুবা ফিরল স্কুলে, পাশে উপজেলা প্রশাসন ধর্ষক আর কখনো মুক্তি পাবে না: ভুক্তভোগী শিশুকে বিচারকের আবেগঘন চিঠি মহেশপুরে ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ২ সর্বশক্তি দিয়ে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা কুষ্টিয়ায় বাস চাপায় নারী নিহত, আহত ২ মোংলায় র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

কালিয়ায় মসজিদের টাকার হিসাব নিয়ে কুপিয়ে খুন

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২
  • ২৪৯ জন খবরটি পড়েছেন

নড়াইল প্রতিনিধি।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

মসজিদের টাকার হিসাব নিয়ে কথাকাটির জেরে নড়াইলে একজন কে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। এসময় আহত হয়েছেন আরোও পাঁচজন।

কালিয়া উপজেলার পুরুলিয়া গ্রামে বৃহস্পতিবার সকালে এই ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

নিহত কামরুল শেখ (৪০) ওই গ্রামের রশিদ শেখের ছেলে ও  আহতরা হলেন জাকির শেখ, মো. ইমরুল শেখ, সবুর শেখ, মনসুর শেখ ও মনজুর শেখ।

নিহতের ভাই ও সাবেক ইউপি সদস্য বেলাল হোসেন জানান, পুরুলিয়া জামে মসজিদের অর্থের হিসাব নিয়ে গত শুক্রবার স্থানীয় নয়ন সরদার ও আলিম গাজীর সঙ্গে কামরুল শেখ ও ইমরুল শেখের কথা কাটাকাটি হয়।

তিনি অভিযোগ করেন, এরই জেরে সকাল আনুমানিক ৭টার দিকে ১৫ থেকে ২০ জন কামরুলের বাড়িতে ঢুকে দেশি অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। কামরুলসহ গুরুতর আহতদের নড়াইল সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক কামরুলকে মৃত ঘোষণা করেন।

নড়াইল সদর হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক শামিমুর রহমান বলেন, হাসপাতালে আনার আগেই কামরুলের মৃত্যু হয়। নিহতের শরীরের ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। আহতদের উন্নত চিকিৎসার জন্য দ্রুত খুলনায় নেওয়ার পরামর্শ দেওয়া হয়।

নড়াইলের কালিয়া থানার ওসি তাসমীম আলম বলেন, “কামরুল শেখের মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় এখনও মামলা হয়নি। এঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar