1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বিধবা রাজিয়া বেগম আত্মহত্যা করেনি,পরিকল্পিত হত্যা - bdtelegraph24.com
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ ও গুলি, নিহত ১ আহত ৭ অভয়নগরে ভৈরব নদে নিখোঁজের ২১ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার বাবাকে খাওয়ানোর সেই তুবা ফিরল স্কুলে, পাশে উপজেলা প্রশাসন ধর্ষক আর কখনো মুক্তি পাবে না: ভুক্তভোগী শিশুকে বিচারকের আবেগঘন চিঠি মহেশপুরে ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ২ সর্বশক্তি দিয়ে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা কুষ্টিয়ায় বাস চাপায় নারী নিহত, আহত ২ মোংলায় র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

বিধবা রাজিয়া বেগম আত্মহত্যা করেনি,পরিকল্পিত হত্যা

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২
  • ২০০ জন খবরটি পড়েছেন
ছবি-বিডিটেলিগ্রাফ

মোঃ নাজমুল ইসলাম সবুজ বাগেরহাট প্রতিনিধি।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

শরণখোলায় বিধবা রাজিয়া বেগমের আত্মহত্যা ঘটনাটি বানোয়াট। ময়না তদন্ত রিপোর্টে পরিকল্পিত হত্যা বলে নিশ্চিত হওয়া গেছে। রায়েন্দা বাজারের ওয়াপদা সংলগ্ন এলাকার তিন সন্তানের জননী বিধবা রাজিয়া বেগম (৬৫)কে ঘরের জানালার গ্রীলের সাথে চিকন নাইলনের রশি দিয়ে গলায় ফাঁস লাগােনো অবস্থায় এলাকাবাসি ২৪ মে দেখতে পান।

ময়না তদন্ত রিপোর্ট অনুযায়ী শরণখোলা থানার অফিসার ইনচার্জ ইকরাম হোসেন মর্নিংপোস্টকে জানান তাকে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে ।

এ ঘটনায় নিহত রাজিয়া বেগমের মেয়ে টিটি এ্যান্ড ডিসি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা মারুফা আক্তার বাদী হয়ে কারো নাম উল্লেখ না করে শরণখোলা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন ।

পুলিশ সূত্রে জানা গেছে , স্বামীর মৃত্যুর পর বৃদ্ধা রাজিয়া বেগম তার বড় মেয়ে স্কুল শিক্ষিকা মারুফা বেগমের সাথে তার বাসায় থাকতেন। ২৪ মে সকালে মারুফা অন্য দিনের মত তার মাকে বাসায় রেখে স্কুলে চলে যান। এর কিছু সময় পর ঐ এলাকার এক শিশু জানালার গ্রীলের সাথে রাজিয়া বেগমের লাশ ঝুলে থাকতে দেখে অন্যদের খবর দেয়। প্রতিবেশীরা এসে রাজিয়া বেগমকে উদ্ধার করে শরণখোলা উপজেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar