1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শরণখোলায় সন্ত্রাসী হামলায় ইউপি সদস্য ডালিম হোসেন মাঝি আহত - bdtelegraph24.com
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ ও গুলি, নিহত ১ আহত ৭ অভয়নগরে ভৈরব নদে নিখোঁজের ২১ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার বাবাকে খাওয়ানোর সেই তুবা ফিরল স্কুলে, পাশে উপজেলা প্রশাসন ধর্ষক আর কখনো মুক্তি পাবে না: ভুক্তভোগী শিশুকে বিচারকের আবেগঘন চিঠি মহেশপুরে ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ২ সর্বশক্তি দিয়ে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা কুষ্টিয়ায় বাস চাপায় নারী নিহত, আহত ২ মোংলায় র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

শরণখোলায় সন্ত্রাসী হামলায় ইউপি সদস্য ডালিম হোসেন মাঝি আহত

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১ জুলাই, ২০২২
  • ২৫৮ জন খবরটি পড়েছেন

মোঃ নাজমুল ইসলাম সবুজ বাগেরহাট প্রতিনিধি

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বাগেরহাটের শরণখোলার ধানসাগর ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ ডালিম হোসাইন মাঝি সন্ত্রাসী হামলায় আহত হয়েছে। তাকে শরণখোলা হাসপাতালে ভর্তী করে চিকিৎসা দেয়া হচ্ছে। বৃহস্পতিবার দিবাগত রাত ৯টার দিকে উপজেলার ছুটুখার বাজারের কাছে এ হামলার ঘটনা ঘটে।

ইউপি সদস্য ডালিম মাঝি জানান, তিনি রাতে একা বাড়ি ফিরছিলেন। এমন সময় পূর্ব থেকে ওৎ পেতে থাকা ৭/৮ জন ব্যাক্তি আকর্ষিকভাবে তার উপর হামলা চালায়। এসময় তিনি দৌড়ে পালিয়ে বাসার কাছে এসে অজ্ঞান পড়েন। এ অবস্থায় এলাকাবাসী রাতেই তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। তার উপর হামলাকারীদের মধ্যে থেকে তিনজনকে চিনতে পেরেছেন তিনি।

এরা হচ্ছে, ওই এলাকার ইয়াকুব মুন্সির ছেলে মাসুদ, আনোয়ার মুন্সির ছেলে আলম মুন্সি, ছত্তার হাওলাদারের ছেলে তাওহিদ হাওলাদার।

হামলার কারণ হিসেবে ডালিম মাঝি জানান, তিনি ইউপি সদস্য নির্বাচিত হওয়ার পর থেকে এলাকায় মাদকের বিরুদ্ধে সোচ্ছার। যারা এসব অপরাধের সঙ্গে জড়িত তারাই এই হামলা চালিয়েছে। 

শরনখোলা থানার ওসি মোঃ ইকরাম হোসেন জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে ইউপি সদস্য ডালিম মাঝির সাথে কথা বলেছি। এখন অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar