1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
চিতলমারীতে সাংবাদিক কে রড দিয়ে পিটিয়েছে সন্ত্রাসীরা - bdtelegraph24.com
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ ও গুলি, নিহত ১ আহত ৭ অভয়নগরে ভৈরব নদে নিখোঁজের ২১ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার বাবাকে খাওয়ানোর সেই তুবা ফিরল স্কুলে, পাশে উপজেলা প্রশাসন ধর্ষক আর কখনো মুক্তি পাবে না: ভুক্তভোগী শিশুকে বিচারকের আবেগঘন চিঠি মহেশপুরে ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ২ সর্বশক্তি দিয়ে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা কুষ্টিয়ায় বাস চাপায় নারী নিহত, আহত ২ মোংলায় র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

চিতলমারীতে সাংবাদিক কে রড দিয়ে পিটিয়েছে সন্ত্রাসীরা

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১ জুলাই, ২০২২
  • ২৩৫ জন খবরটি পড়েছেন
ছবি-সংগৃহীত

ডেস্ক রিপোর্ট।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

সংবাদ প্রকাশের জেরে বাগেরহাটের চিতলমারী প্রেস ক্লাবের সভাপতি দেবাশীষ বিশ্বাসকে রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেছে স্থানীয় সন্ত্রাসীরা। তাকে মৃত ভেবে ফেলে যাওয়ার সময় ধান বিক্রির প্রায় দেড় লাখ টাকাও নিয়ে গেছেন তারা।

বৃহস্পতিবার (৩০ জুন) বিকেলে থানার পাশে সরকারি এস এম মডেল উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

দেবাশীষ বিশ্বাস বর্তমানে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। তার স্বজনরা জানিয়েছেন, মাথায় আঘাতের কারণে গভীর রাত থেকে টানা বমি করছেন দেবাশীষ। এ মুহূর্তে তার উন্নত চিকিৎসা দরকার।

দেবাশীষ দৈনিক আমার সংবাদ ও দৈনিক গ্রামের কাগজের চিতলমারী প্রতিনিধি।সাংবাদিক দেবাশীষ অভিযোগ করে বলেন, সম্প্রতি চিতলমারী উপজেলা যুবলীগের আহ্বায়ক শেখ নজরুল ইসলামের মাদক গ্রহণের ছবি ফেসবুকে ভাইরাল হয়। ওই ছবিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকিদাতা শিপন কুমার বসু ছিলেন। এরপর গত ১০ জুন দৈনিক গ্রামের কাগজে ‘প্রধানমন্ত্রীকে হত্যার হুমকিদাতার সঙ্গে যুবলীগ নেতার ছবি ভাইরাল’ শিরোনামে খবর প্রকাশ হলে নজরুল ও তার সহযোগীরা তাকে টার্গেট করেন।

বৃহস্পতিবার বিকেলে তিনি ধান বিক্রির টাকা নিয়ে ব্যাংকে যাচ্ছিলেন। পথে উপজেলা যুবলীগের আহ্বায়ক নজরুল ইসলামের ভাতিজা ফেরদাউস শেখ পেছন থেকে মোটরসাইকেল দিয়ে ধাক্কা মারেন। তিনি রাস্তায় পড়ে গেলে ৭-৮ জন লোক রড ও হাতুড়ি দিয়ে পেটান। পরে মৃত ভেবে ফেলে যান। যাওয়ার সময় তারা এক লাখ ৪৫ হাজার টাকাও ছিনিয়ে নেন।

এ বিষয়ে চিতলমারী উপজেলা যুবলীগের আহ্বায়ক শেখ নজরুল ইসলাম বলেন, ‘আমি যতদূর শুনেছি একটি মোটরসাইকেল দুর্ঘটনা ঘটেছে। তাতে একজন সাংবাদিক আহত হয়েছেন। এ ঘটনার সঙ্গে আমি কোনোভাবেই জড়িত নই।’জাগোডটকম

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar