1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
অভয়নগরে ভূয়া ইনকাম ট্যাক্স অফিসার আটক - bdtelegraph24.com
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১২:২০ অপরাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ ও গুলি, নিহত ১ আহত ৭ অভয়নগরে ভৈরব নদে নিখোঁজের ২১ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার বাবাকে খাওয়ানোর সেই তুবা ফিরল স্কুলে, পাশে উপজেলা প্রশাসন ধর্ষক আর কখনো মুক্তি পাবে না: ভুক্তভোগী শিশুকে বিচারকের আবেগঘন চিঠি মহেশপুরে ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ২ সর্বশক্তি দিয়ে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা কুষ্টিয়ায় বাস চাপায় নারী নিহত, আহত ২ মোংলায় র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

অভয়নগরে ভূয়া ইনকাম ট্যাক্স অফিসার আটক

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২ জুলাই, ২০২২
  • ২০৬ জন খবরটি পড়েছেন

অভয়নগর (যশোর) প্রতিনিধি।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

অভয়নগরে ইনকাম ট্যাক্সের অফিসার পরিচয়ে ভ‚য়া টিএন সার্টিফিকেট দিয়ে টাকা আদায়কালে উৎপল কুমার শীল নামের এক যুবককে ধরে গণধোলাইয়ের পর পুলিশে দিয়েছে স্থানীয় সুন্দলী বাজারের ব্যাবসায়ীরা।

এসময় বাজারের ব্যবসায়ীদের কাছে দেয়া ভূয়া টিন সার্টিফিকেট ও একটি ভূয়া নিয়োগপত্র উদ্ধার করেছে পুলিশ।

আটক উৎপল যশোরের মণিরামপুর উপজেলার চাপাকোনা গ্রামের রবীন্দ্রনাথ শীলের ছেলে।

ঘটনাটি শনিবার সকালে উপজেলার সুন্দলী বাজারে ঘটে। পুলিশ ও স্থানীয় ব্যবসায়ীদের সূত্রে জানাগেছে, উৎপল কুমার শীল নিজেকে ইনকাম ট্যাক্সের অফিসার পরিচয় দিয়ে অভয়নগরের সুন্দলী বাজারে বেশ কয়েকদিন যাবৎ ভ‚য়া টিন সার্টিফিকেট দিয়ে টাকা আদায় করে আসছিলো। গতকাল শনিবার সকালে একইভাবে টাকা নিতে আসলে ব্যবসায়ীদের সন্দেহ হয়। এসময় তারা তার কাছে পরিচয়পত্র দেখতে চাইলে সে দেখাতে না পারায় ব্যবসায়ীরা তাকে উত্তম মাধ্যম দিয়ে অভয়নগর থানা পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে।

ব্যবসায়ীরা জানায়, উৎপল কুমার শীল নিজেকে ইনকাম ট্যাক্সের অফিসার পরিচয় দিয়ে প্রায় ৩০জন ব্যবসায়ীর কাছ থেকে ২-৩ হাজার টাকা করে আদায় করেছে। এছাড়া সে ওই এলাকার চৈতালী মন্ডল নামের এক মেয়েকে কাস্টমস্ এ কম্পিউটার অপারেটর পদে চাকরির ভূয়া নিয়োগপত্র দিয়ে ৪০হাজার টাকা আত্মসাৎ করেছে। ভূয়া নিয়োগপত্রের কপিও উদ্ধার করেছে পুলিশ।

অভয়নগর থানার ওসি (তদন্ত) মিলন কুমার মন্ডল এ তথ্য নিশ্চিত করে বলেন, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে উৎপল কুমার শীল নামে এক যুবককে সুন্দলী বাজার থেকে আটক করা হয়েছে। বেশ কিছু টিন সার্টিফিকেট ও একটি নিয়োগপত্র উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে এগুলো ভ‚য়া। যাচাই-বাছাই শেষে মামলার প্রস্তুতি নেয়া হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar