1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
পাওনা টাকা দেয়ার কথা বলে বাড়ি থেকে নিয়ে গিয়ে পিটিয়ে হত্যা - bdtelegraph24.com
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ ও গুলি, নিহত ১ আহত ৭ অভয়নগরে ভৈরব নদে নিখোঁজের ২১ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার বাবাকে খাওয়ানোর সেই তুবা ফিরল স্কুলে, পাশে উপজেলা প্রশাসন ধর্ষক আর কখনো মুক্তি পাবে না: ভুক্তভোগী শিশুকে বিচারকের আবেগঘন চিঠি মহেশপুরে ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ২ সর্বশক্তি দিয়ে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা কুষ্টিয়ায় বাস চাপায় নারী নিহত, আহত ২ মোংলায় র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

পাওনা টাকা দেয়ার কথা বলে বাড়ি থেকে নিয়ে গিয়ে পিটিয়ে হত্যা

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৩ জুলাই, ২০২২
  • ১৯০ জন খবরটি পড়েছেন

কুড়িগ্রাম প্রতিনিধি।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

কুড়িগ্রামের নাগেশ্বরীতে পাওনা টাকা দেয়ার কথা বলে বাড়ি থেকে মোটরসাইকেলে তুলে নিয়ে গিয়ে সফিকুল ইসলাম নামের একজনকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে ।

এ ঘটনায় বুধবার নাগেশ্বরী থানায় অভিযুক্ত খোকনের নাম উল্লেখ করে একাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছে সফিকুলের স্ত্রী সামছুন্নাহার।

এর আগে মঙ্গলবার বিকেলে উপজেলার হাসনাবাদ ইউনিয়নের ব্যাপারীরহাট এলাকায় সফিকুলকে মারপিট করে তারা। রাতেই কুড়িগ্রাম সদর হাসপাতালে মৃত্যু হয় তার।

নিহতের ভাই ও ভাতিজা জানান, উপজেলার হাসনাবাদ ইউনিয়নের মৃত আজগার আলী আজাদের ছেলে খোকনের মাদক ব্যবসার ভারী হিসেবে কাজ করতেন কালিগঞ্জ ইউনিয়নের মনেয়ার পাড় এলাকার মৃত শমসের আলীর ছেলে সফিকুল ইসলাম। বেশ কিছুদিন ধরে সফিকুলকে মালামাল পরিবহনের টাকা দিচ্ছিল না খোকন। এ কারণে সে কাজ বন্ধ করে দেয় এবং তাকে টাকা না দেয়ায় তার মাদক ব্যবসার সব গুমর ফাঁস করে দেয়ার হুমকী দেয় সফিকুল।

এরই জেরে ঈদের তৃতীয় দিন মঙ্গলবার বিকেল বেলা খোকন একজনকে সাথে নিয়ে মোটরসাইকেলে সফিকুল ইসলামের বাড়িতে যায়। তারা জোরপূর্বক সফিকুলকে বাড়ি থেকে মোটরসাইকেলে তুলে নিয়ে গিয়ে ব্যপারীহাটে নিজের মৎস্য খামারে বেধড়ক পিটিয়ে মূমুর্ষ অবস্থায় অটোতে করে বাড়ি পাঠিয়ে দেয়। ওই অবস্থায় সফিকুলকে কুড়িগ্রাম সদর হাসপাতালে নিলে রাত সাড়ে ৩টার দিকে তিনি মারা যান।

এ ঘটনায় নাগেশ্বরী থানায় সফিকুলের স্ত্রী বাদি হয়ে মামলা করেছেন।

নিহতের স্ত্রী সামছুন্নহার জানান, খোকনের নিকট তার স্বামী সফিকুল টাকা পেত, সেই টাকা দিতে চেয়ে বাড়ি থেকে আমার স্বামীকে নিয়ে যায় খোকন। পরে জানায় সে অসুস্থ্য।

নাগেশ্বরী থানার ওসি (তদন্ত) তানভীরুল ইসলাম জানান, মামলা হয়েছে। আসামী ধরার চেষ্টা চলছে। মরদেহ ময়না তদন্তের জন্য কুড়িগ্রামের মর্গে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar