1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ফেসবুকে ধর্মীয় উস্কানীমূলক পোষ্ট কে কেন্দ্র করে নড়াইলে দোকান ও মন্দিরে হামলা,ভাংচুর - bdtelegraph24.com
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ ও গুলি, নিহত ১ আহত ৭ অভয়নগরে ভৈরব নদে নিখোঁজের ২১ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার বাবাকে খাওয়ানোর সেই তুবা ফিরল স্কুলে, পাশে উপজেলা প্রশাসন ধর্ষক আর কখনো মুক্তি পাবে না: ভুক্তভোগী শিশুকে বিচারকের আবেগঘন চিঠি মহেশপুরে ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ২ সর্বশক্তি দিয়ে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা কুষ্টিয়ায় বাস চাপায় নারী নিহত, আহত ২ মোংলায় র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

ফেসবুকে ধর্মীয় উস্কানীমূলক পোষ্ট কে কেন্দ্র করে নড়াইলে দোকান ও মন্দিরে হামলা,ভাংচুর

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১৬ জুলাই, ২০২২
  • ১৮৪ জন খবরটি পড়েছেন

নড়াইল প্রতিনিধি।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ফেসবুকে ধর্মীয় উস্কানীমূলক পোষ্ট কে কেন্দ্র করে নড়াইলে উত্তেজিত জনতা এক ব্যবসায়ীর মুদি দোকান ভাংচুর করেছে। ঘটনাটি ঘটেছে নড়াইলের দিঘলিয়া উপজেলায়।

স্থানীয়রা জানায়, দিঘলিয়া গ্রামের যুবক আকাশ সাহা (১৮) তার ফেসবুক আইডি থেকে হজরত মোহাম্মদ (সঃ) কে গালি দিয়ে পোষ্ট দেয়। এঘটনায় উত্তেজিত কুমড়ী গ্রামের লোকেরা আকাশ সাহার বাবা অশোক সাহার মুদি দোকানে হামলা করে ভাংচুর করে।

শুক্রবার বিকেল থেকে তাদের বাড়ি দিঘলিয়ার সাহাপাড়া ঘিরে রাখে উত্তেজিত জনতা। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েক রাউন্ড গুলি ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। সন্ধ্যায় বাড়ির ভিতর থেকে আকাশের বাবা আশোক সাহাকে হেফাজতে নেয় পুলিশ।

আকাশ সাহার প্রোফাইল থেকে জানা গেছে সে খুলনা আযমখান কমার্স কলেজের ছাত্র।

শুক্রবার জুমার নামাজের পরে স্থানীয়রা আকাশের বাবা অশোক সাহার মুদি দোকানে গিয়ে ছেলের খোঁজ করে, তাকে না পেয়ে দোকানে ভাংচুর চালায়। এসময় বাজারের অন্যান্য দোকানপাট বন্ধ করে দেয়। বিকেলে আকাশের বাড়ি সাহাপাড়ায় হামলা চালায় বিক্ষুব্ধ জনতা।

এক পর্যায়ে তারা সাহাপাড়ার মন্দিরের ভিতরে ঢুকে আসবাবপত্র ভাংচুর করে, এসময় পুলিশ কয়েক রাউন্ড কাদানে গ্যাস নিক্ষেপ করে ও ৭ রাউন্ড ফাকা গুলি করে। 

লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার আজগর আলী ও লোহাগড়া থানার ওসি (তদন্ত) হারান চন্দ্র পাল ও ঘটনাস্থলে উপস্থিত থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার আজগর আলী বলেন, আকাশ সাহা বলেছে এই পোষ্টটি তার নয়, আইডিটি ও গতকাল খোলা হয়েছে। এ বিষয়ে পরীক্ষা নিরীক্ষা করে আইনগত পদক্ষেপ নেবে প্রশাসন।

লোহাগড়া থানার ওসি(তদন্ত) হারান চন্দ্র পাল মন্দিরের আসবাব ভাংচুর এবং পরিস্থিতি নিয়ন্ত্রনে শর্টগানের গুলি নিক্ষেপের কথা স্বীকার করে বলেন, এলাকায় পুলিশ মোতায়েন রয়েয়ছে। সেখানে এখন পরিস্থিতি শান্ত রয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar