1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
দেবহাটার পল্লীতে চলাচলের রাস্তায় সরকারি গাছ কেটে হাউজ নির্মানের অভিযোগ - bdtelegraph24.com
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:১০ অপরাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ ও গুলি, নিহত ১ আহত ৭ অভয়নগরে ভৈরব নদে নিখোঁজের ২১ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার বাবাকে খাওয়ানোর সেই তুবা ফিরল স্কুলে, পাশে উপজেলা প্রশাসন ধর্ষক আর কখনো মুক্তি পাবে না: ভুক্তভোগী শিশুকে বিচারকের আবেগঘন চিঠি মহেশপুরে ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ২ সর্বশক্তি দিয়ে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা কুষ্টিয়ায় বাস চাপায় নারী নিহত, আহত ২ মোংলায় র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

দেবহাটার পল্লীতে চলাচলের রাস্তায় সরকারি গাছ কেটে হাউজ নির্মানের অভিযোগ

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২৭ জুলাই, ২০২২
  • ১৮৪ জন খবরটি পড়েছেন

নিজস্ব প্রতিনিধি ।। দেবহাটা উপজেলার পল্লীতে সাধারন মানুষের চলাচলের গ্রাম্য রাস্তায় সরকারি খাস জমির গাছ কেটে বাথরুমের হাউজ নির্মাণ করার অভিযোগ উঠেছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

এবিষয়ে গ্রামবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ দিলে উপজেলা নির্বাহী কর্মকর্তা উভয়পক্ষের শুনানী করে উক্ত রাস্তা থেকে হাউজটি অন্যত্র সরিয়ে নেয়ার নির্দেশনা দিলেও অভিযুক্ত ব্যক্তি আজও সে নির্দেশনা বাস্তবায়ন করেননি। এর কারনে ঐ এলাকার সাধারন মানুষের চলাচলের দারুন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।

জানা গেছে, দেবহাটা উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের গাজীরহাট গরানবাড়িয়া গ্রামের আব্দুল ওহাব সরদারের ছেলে রফিকুল ইসলাম গত কয়েকদিন আগে রাস্তার উপরে সরকারী খাস জমিতে থাকা কয়েকটি গাছ কেটে সাধারণ মানুষের চলাচলের রাস্তার উপরে বাথরুমের হাউজ তৈরী করতে থাকেন।

এবিষয়ে স্থানীয়রা বাধা দিলে রফিকুল রাস্তার জায়গা তার নিজের দাবী করে জোরপূর্বক হাউজ তৈরী করেন। পরে এলাকাবাসী এবিষয়ে দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ দায়ের করলে উপজেলা নির্বাহী কর্মকর্তা উভয় পক্ষকে তলব করে শুনানী করেন। শুনানীন্তে উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুলকে বাথরুমের হাউজটি অন্যত্র সরিয়ে নিতে বলেন যাতে সাধারন মানুষ স্বাভাবিক চলাচল করতে পারে। কিন্তু রফিকুল আজও নে নির্দেশনা বাস্তবায়ন করেননি।

এলাকাবাসী জানান, রফিকুল যে সরকারী গাছগুলো কেটে নিয়েছেন তার মূল্য আনুমানিক ১২০০০/হাজার টাকা। এবিষয়ে রফিকুল ইসলাম বলেন, এই সারিতে ১টি মেহগনি, ১টি আম ও ১টি শিশু গাছ ছিল। আর গাছগুলো তার বাড়ির সামনে হওয়ায় তিনি কেটে নিয়েছেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar