1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বাল্যবিয়ে দেওয়ার দায়ে সাবেক ইউপি সদস্যের ৩ মাসের কারাদণ্ড - bdtelegraph24.com
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:১০ অপরাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ ও গুলি, নিহত ১ আহত ৭ অভয়নগরে ভৈরব নদে নিখোঁজের ২১ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার বাবাকে খাওয়ানোর সেই তুবা ফিরল স্কুলে, পাশে উপজেলা প্রশাসন ধর্ষক আর কখনো মুক্তি পাবে না: ভুক্তভোগী শিশুকে বিচারকের আবেগঘন চিঠি মহেশপুরে ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ২ সর্বশক্তি দিয়ে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা কুষ্টিয়ায় বাস চাপায় নারী নিহত, আহত ২ মোংলায় র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

বাল্যবিয়ে দেওয়ার দায়ে সাবেক ইউপি সদস্যের ৩ মাসের কারাদণ্ড

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৯ জুলাই, ২০২২
  • ১৮৯ জন খবরটি পড়েছেন
ছবি-প্রতিকী

বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

যশোরের বাঘারপাড়ায় নবম শ্রেণিতে পড়ুয়া মেয়েকে বাল্যবিবাহ দেওয়ার অপরাধে তাঁর চাচাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যামাণ আদালত।

শুক্রবার (২৯ জুলাই) বেলা তিনটার দিকে উপজেলার জহুরপুর ইউনিয়নের উত্তর চাঁদপুর গ্রামে এ ঘটনা ঘটে। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আ ন ম আবুজর গিফারী।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন, উত্তর চাঁদপুর গ্রামের মৃত তাইজেল ইসলামের ছেলে সাবেক ইউপি সদস্য আব্দুল মোমিন (৪৮)। ভ্রাম্যমাণ আদালত ও পুলিশ সূত্রে জানা যায়, গ্রাম পুলিশদের মাধ্যমে খবর আসে উত্তর চাঁদপুর গ্রামে কনের বাড়িতে বাল্যবিয়ের আয়োজন করা হয়েছে। এমন খবরে ইউএনও’র নেতৃত্বে খাজুরা পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ মোমিন হোসেন ও রাশেদ সরদারসহ সঙ্গীয় ফোর্স নিয়ে ওই বাড়িতে অভিযান চালানো হয়। তাদের উপস্থিতিতি টের পেয়ে বর ও কনেসহ বাড়ির লোকজন পালিয়ে যায়। তবে পুলিশি অভিযানের আগেই বাল্যবিবাহ সম্পন্ন হয়।

এ সময় ঘটনাস্থল থেকে কনের চাচাকে আটক করা করে পুলিশ। ভ্রাম্যমাণ আদালতে তিনি নিজের দোষ স্বীকার করায় তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক আ ন ম আবুজর গিফারী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নাবালিকা মেয়েকে বাল্যবিবাহ দেওয়ায় কনের চাচাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বাল্যবিবাহ বন্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar