রুহুল আমীন,দেবহাটা প্রতিনিধি।। দেবহাটা সিনিয়র সহকারী পুলিশ সুপার (দেবহাটা সার্কেল)এসএম জামিল আহমেদ সার্বিক তত্ত্বাবধানে দেবহাটা থানার সুযোগ্য অফিসার ইনচার্জ শেখ ওবায়দুল্লাহ নেতৃত্বে এসআই(নিঃ) আসিফ মাহমুদ, এসআই (নিঃ) শরিফুল ইসলাম, এসআই (নিঃ) মিজানুর রহমান, এএসআই/৫৬ মোঃ শামীম হোসেন, এএসআই(নিঃ) আব্দুল আলিম সঙ্গীয় ফোর্সসহ দেবহাটা থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার, আইন-শৃঙ্খলা রক্ষা, গ্রেফতারী পরোয়ানা তামিল ও বিশেষ অভিযান পরিচালনা কালে পৃথক পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত ২ জন আসামী কে গ্রেফতার করেন।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
গ্রেফতারকৃতরা হচ্ছেন-দেবহাটা থানাধীন চালতেতলা এলাকার তমিজ উদ্দীন ছেলে খোকন (০৫ বছর সাজাপ্রাপ্ত),মৃত রমজান আলীর ছেলে নূর আলম ওরফে সাদ্দাম, এরা সবাই সাতক্ষীরার দেবহাটা উপজেলার বাসিন্দা এবং মাদক ব্যাবসায়ী। তাদের কে দেবহাটা থানার বনবিবির বটতলা এলাকা থেকে গ্রেফতার করা হয়। আজ শনিবার (৩০ জুলাই) বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।