1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ছাত্রীর বাল্য বিয়ে পড়ানোর দায়ে স্কুল শিক্ষকসহ দুইজন এখন শ্রীঘরে - bdtelegraph24.com
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় বনাঞ্চলের পাশে শতাধিক অবৈধ করাতকল, মানা হচ্ছে না বিধিমালা পীরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প; চিকিৎসাসেবায় মানুষের পাশে দুই চিকিৎসক দৌলতপুরে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ ও গুলি, নিহত ১ আহত ৭ অভয়নগরে ভৈরব নদে নিখোঁজের ২১ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার বাবাকে খাওয়ানোর সেই তুবা ফিরল স্কুলে, পাশে উপজেলা প্রশাসন ধর্ষক আর কখনো মুক্তি পাবে না: ভুক্তভোগী শিশুকে বিচারকের আবেগঘন চিঠি মহেশপুরে ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ২ সর্বশক্তি দিয়ে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা

ছাত্রীর বাল্য বিয়ে পড়ানোর দায়ে স্কুল শিক্ষকসহ দুইজন এখন শ্রীঘরে

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২ আগস্ট, ২০২২
  • ২২১ জন খবরটি পড়েছেন
ছবি-প্রতিকী

অভয়নগর (যশোর) প্রতিনিধি।।
অভয়নগর উপজেলার আলহেলাল ইসলামী একাডেমি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক (ইসলাম ধর্ম) রুহুল আমিনসহ মো. হাফিজুর রহমান নামের এক কথিত স্বামীকে পুলিশ আটক করেছে। রোববার গভীর রাতে পুলিশ নওয়াপাড়া পৌরসভার বুইকরা গ্রাম থেকে তাদেরকে আটক করে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

পুলিশ জানায়, আলহেলাল মাধ্যমিক স্কুলের সাথেই গড়ে ওঠা আলহেলাল ইসলামী একাডেমি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণিতে পড়ুয়া ১১বছর বয়সী শিক্ষার্থীকে ফুঁসলিয়ে এবং জোরপূর্বক হাফিজুর রহমান বিয়ে করেন। এই বিয়ে পড়ান স্কুল শিক্ষক রুহুল আমিন।

নাবালিকা স্কুল চাত্রীর বিয়ের খবর এলাকায় ছড়িয়ে পড়লে শিশু শিক্ষার্থীর মা রিক্তা বেগম বাদি হয়ে অভয়নগর থানায় একটি মামলা দায়ের করেন।

অভিযোগ পেয়ে পুলিশ ওই রাতেই তাদেরকে আটক করে জেল হাজতে পাঠায়।

অভিযোগসূত্রে জানা গেছে, গত ১৫জুলাই বুইকরা গ্রামের জগবাবুর মোড় এলাকার মৃত শাহ আলমের ছেলে মো. হাফিজুর রহমান (৩৫) জোরপূর্বক ৫ম শ্রেণির ওই শিশু শিক্ষার্থীকে বিয়ে করেন। এই বিয়ে পড়ানোর কাজ সম্পন্ন করেন স্কুল শিক্ষক রুহুল আমিন (৪৫)। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে গত ২৮ জুলাই স্কুল ছাত্রীর মা রিক্তা বেগম অভয়নগর উপজেলা নির্বাহী অফিসার বরাবর একখানা লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ পেয়ে ইউএনও বিষয়টি তদন্তের জন্য থানায় পাঠালে পুলিশ বিষয়টি যাচাই করে সেটাকে আমলে নিয়ে ধর্ষণ মামলা রুজু করে।

থানার ওসি একেএম শামীম হাসান জানান, অভিযোগের সত্যতা পেয়ে মামলা রুজুর পর আসামী দুজনকে আটক করে যশোর জেলহাজতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar