1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বেগম খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে - bdtelegraph24.com
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে অতিরিক্ত লোডশেডিং ৫ থেকে ৬ ঘণ্টা ও মিলেনা বিদ্যুৎ তীব্র গরমে জনজীবন বিপর্যস্ত শাহজালাল বিমানবন্দরে বিশৃঙ্খলা ও মারধর: অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার শাহজালাল বিমানবন্দরে বিমানকর্মীসহ আটক ২, ১ কেজি স্বর্ণ উদ্ধার ময়মনসিংহে বাস-সিএনজি সংঘর্ষে নারী ও শিশুসহ নিহত ৭ লোহাগাড়ায় বনাঞ্চলের পাশে শতাধিক অবৈধ করাতকল, মানা হচ্ছে না বিধিমালা পীরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প; চিকিৎসাসেবায় মানুষের পাশে দুই চিকিৎসক দৌলতপুরে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ ও গুলি, নিহত ১ আহত ৭ অভয়নগরে ভৈরব নদে নিখোঁজের ২১ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার বাবাকে খাওয়ানোর সেই তুবা ফিরল স্কুলে, পাশে উপজেলা প্রশাসন ধর্ষক আর কখনো মুক্তি পাবে না: ভুক্তভোগী শিশুকে বিচারকের আবেগঘন চিঠি

বেগম খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২২ আগস্ট, ২০২২
  • ৩১৭ জন খবরটি পড়েছেন

ডেস্ক রিপোর্ট।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য আবারও হাসপাতালে নেওয়া হয়েছে। ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক জানান, সোমবার বিকেল সাড়ে ৪টায় খালেদা জিয়ার গাড়িবহর এভারকেয়ার হাসপাতালে এসে পৌঁছায়। স্বাস্থ্য পরীক্ষার জন্য মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী বিএনপি চেয়ারপারসনকে নেওয়া হয়েছে বলে জানান তিনি। পরীক্ষা-নিরীক্ষা শেষে আজই সন্ধ্যার দিকে খালেদা জিয়াকে আবার গুলশানের বাসায় নিয়ে আসার কথা রয়েছে। এর আগে বিকেল ৪টায় গুলশানের বাসভবন ‘ফিরোজা’ থেকে জিয়ার গাড়িবহর এভারকেয়ার হাসপাতালের উদ্দেশে রওনা হয়।

এসময় ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমান উল্লাহ আমান, চেয়ারপারসনের বিশেষ সরকারি অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হক, চেয়ারপারসেনের ব্যক্তিগত সরকারি আব্দুস সাত্তার, যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না, যুবদল ঢাকা মহানগর উত্তরের সাবেক সভাপতি এস এম জাহাঙ্গীর, যুবদলের সিনিয়র সহ সভাপতি মামুন হাসানসহ প্রায় ৩০০ কর্মী-সমর্থক বিএনপি চেয়ারপারসনের বাসভবনের বাইরে উপস্থিত ছিলেন।

বিএনপি চেয়ারপারসন এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একটি মেডিকেল বোর্ডের তত্ত্বাবধায়নে চিকিৎসা নিচ্ছেন। সর্বশেষ গত ১১ জুন এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার হৃদপিন্ডের ব্লক অপসারণ করে একটি ‘স্টেন্ট’ বসানো হয়েছিলো। আমাদের সময়ডটকম

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar