রাজেশ গৌড়।। নেত্রকোনার দুর্গাপুরে বেসরকারী উন্নয়ন সংস্থা কারিতাস বাংলাদেশ এর বাস্তবায়নে ক্রিশ্চিয়ান এইড এর সহযোগীতায় বন্যা দুর্গত মানুষের জন্য জরুরী ত্রান সহায়তা প্রকল্পের প্রকল্প সমাপনী সভা অনুষ্ঠিত হয়।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
বুধবার দুপুরে উপজেলা পরিষদের হলরুমে কারিতাস ময়মনসিংহ অঞ্চলের মাঠ কর্মকর্তা ছবি ম্রং এর সভাপতিত্বে প্রকল্প সুপারভাইজার সারেন তজুর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাজিব উল আহসান। বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস এম রফিকুল ইসলাম রফিক, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ নাসির উদ্দিন,পিআইসি কমিটির সভাপতি মোঃ রুহিত হাসান, সদস্য পাভেল সরকার প্রমুখ।