1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ ও গুলি, নিহত ১ আহত ৭ অভয়নগরে ভৈরব নদে নিখোঁজের ২১ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার বাবাকে খাওয়ানোর সেই তুবা ফিরল স্কুলে, পাশে উপজেলা প্রশাসন ধর্ষক আর কখনো মুক্তি পাবে না: ভুক্তভোগী শিশুকে বিচারকের আবেগঘন চিঠি মহেশপুরে ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ২ সর্বশক্তি দিয়ে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা কুষ্টিয়ায় বাস চাপায় নারী নিহত, আহত ২ মোংলায় র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২৭ আগস্ট, ২০২২
  • ২১৫ জন খবরটি পড়েছেন

যশোর প্রতিনিধি।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির (বিএমএসএস) খুলনা বিভাগীয় সম্মেলন শনিবার(২৭ আগষ্ট) খুলনার ফুলতলা উপজেলার দামোদর সরদার ভিলায় অনুষ্ঠিত হয়েছে।

খুলনা বিভাগীয় কমিটি গঠনের লক্ষে বিএমএসএসের মহাসচিব ও দৈনিক ফুলতলা প্রতিদিনের প্রকাশক সম্পাদক সুমন সরদারের সভাপতিত্বে কোরআন তেলাওয়াত ,গীতা পাঠ ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয়।

কেন্দ্রীয় কমিটির নেতা রেজোয়ান হোসেন রাজার সঞ্চালনায় বিকাল ৩ টায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফুলতলা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ফুলতলা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আকরাম হোসেন। প্রধান আলোচক ছিলেন বিএমএসএসের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খন্দকার আসিফুর রহমান। সম্মেলন উদ্বোধন করেন বিএমএসএসের কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম মল্লিক। স্বাগত বক্তব্য রাখেন বিএমএসএসের খুলনা বিভাগীয় কমিটির সভাপতি আলহাজ্ব আবেদ আলী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনার অতিরিক্ত পুলিশ সুপার তাপস কুমার পাল, ফুলতলা থানা অফিসার ইনচার্জ ইলিয়াস তালুকদার, বীর মুক্তিযোদ্ধার স্ত্রী মিসেস সালাউদ্দিন বিউটি,বিশিষ্ট চিকিৎসক এটিএম মন্জুর মোর্শেদ,নওয়াপাড়া হাইওয়ে থানার ওসি সিদ্দিকুর রহমান, দামোদর ইউপি চেয়ারম্যান শরীফ মোহাম্মদ ভুঁইয়া শিপলু।

এসময় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান শিহাব উদ্দিন রুবেল, যুগ্ম মহাসচিব মাসুদ হোসেন খান,সহসম্পাদক সেলিম হোসেন,সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান,শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক সাথী তালুকদার, অর্থ সম্পাদক তরিকুল ইসলাম, কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক কবি বিলাল মাহিনী, উপ শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আমিনুর রহমান, আইসিটি সম্পাদক রবিউল ইসলাম প্রমুখ । অনুষ্ঠানের ২য় পর্বে অতিথিবৃন্দ কর্তৃক দৈনিক ফুলতলা প্রতিদিনের লোগো উন্মোচন করা হয়।

সবশেষে দৈনিক চৌকস পত্রিকার নির্বাহী সম্পাদক আলহাজ্ব আবেদ আলীকে সভাপতি এবং আনন্দ টেলিভিশনের যশোর প্রতিনিধি শফিকুল ইসলাম কে সাধারণ সম্পাদক,সাপ্তাহিক সোনালি দিন পত্রিকার নির্বাহী সম্পাদক হারুন অর রশিদ কে যুগ্ম সম্পাদক এবং সময়ের খবরের শাহীন আহমেদকে সাংগঠনিক সম্পাদক করে ১৮১ সদস্য বিশিষ্ট বিএমএসএস এর খুলনা বিভাগীয় কমিটি ঘোষণা করা হয়। অনুষ্ঠানে খুলনা বিভাগের ১০ জেলার তিন শতাধিক বিভিন্ন পর্যায়ের সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar