1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
চা শ্রমিকদের দৈনিক মজুরি ১৭০ টাকা নির্ধারণ - bdtelegraph24.com
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে অতিরিক্ত লোডশেডিং ৫ থেকে ৬ ঘণ্টা ও মিলেনা বিদ্যুৎ তীব্র গরমে জনজীবন বিপর্যস্ত শাহজালাল বিমানবন্দরে বিশৃঙ্খলা ও মারধর: অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার শাহজালাল বিমানবন্দরে বিমানকর্মীসহ আটক ২, ১ কেজি স্বর্ণ উদ্ধার ময়মনসিংহে বাস-সিএনজি সংঘর্ষে নারী ও শিশুসহ নিহত ৭ লোহাগাড়ায় বনাঞ্চলের পাশে শতাধিক অবৈধ করাতকল, মানা হচ্ছে না বিধিমালা পীরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প; চিকিৎসাসেবায় মানুষের পাশে দুই চিকিৎসক দৌলতপুরে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ ও গুলি, নিহত ১ আহত ৭ অভয়নগরে ভৈরব নদে নিখোঁজের ২১ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার বাবাকে খাওয়ানোর সেই তুবা ফিরল স্কুলে, পাশে উপজেলা প্রশাসন ধর্ষক আর কখনো মুক্তি পাবে না: ভুক্তভোগী শিশুকে বিচারকের আবেগঘন চিঠি

চা শ্রমিকদের দৈনিক মজুরি ১৭০ টাকা নির্ধারণ

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২৭ আগস্ট, ২০২২
  • ৩৪৯ জন খবরটি পড়েছেন

বিডিটেলিগ্রাফ ডেস্ক।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

আজ শনিবার(২৭ আগষ্ট) প্রধানমন্ত্রীর সাথে চা চাবাগান মালিকদের নির্ধারিত বৈঠক গণভবনে বিকাল ৪-১৫ মিঃ শুরু হয় । বাংলাদেশ টি অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান শাহ আলমের নেতৃত্বে বৈঠকে অংশ নেন বড় ১৩ টি চাবাগানের মালিকগন।

দীর্ঘ ২-৩০ মিঃ পর্যন্ত চলা বৈঠক শেষে বিষয়টি সাংবাদিকদের জানান প্রধানমন্ত্রীর মূখ্য সচিব ড. আহমেদ কায়কাউস। তিনি বলেন, মজুরির পাশাপাশি অন্যান্য ভাতাও বাড়ানো হবে। মজুরি ও ভাতা মিলিয়ে একজন শ্রমিক দিনে সাড়ে চারশ থেকে পাঁচশ টাকা পাবেন ।

গত ৯ আগস্ট সিলেট বিভাগের তিন জেলা সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জের চা শ্রমিকরা দৈনিক ৩০০ টাকা মজুরির দাবিতে আন্দোলন শুরু করেন।পরে চট্টগ্রাম চা শ্রমিকরা তাদের সাথে আন্দোলনে যুক্ত হন। ২৪১টি চা বাগানের শ্রমিকরা একজোটে আন্দোলনে শুরু করেন।  ২২ আগস্ট চাবাগান মালিকদের সঙ্গে বৈঠক শেষে শ্রম অধিদপ্তরের মহাপরিচালক ১৪৫ টাকা মজুরির প্রস্তাব করেন। চাশ্রমিকদের একাংশ এই প্রস্তাব মেনে নিলেও বেঁকে বসেন বেশিরভাগ শ্রমিক। তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। আর সংকট সমাধানের জন্য তারা সরাসরি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। 
 
গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়, শনিবার চাবাগান মালিকদের সঙ্গে আলোচনায় বসবেন প্রধানমন্ত্রী। এ ঘোষণার পর আশাবাদী হয়ে ওঠেন শ্রমিকরা। কর্মবিরতি প্রত্যাহার না করলেও তারা রাজপথের কর্মসূচী থেকে বিরত থাকেন। সবাই তাকিয়ে ছিলেন গণভবনের এই সভার দিকে। 

প্রধানমন্ত্রীর ঘোষণাকৃত ১৭০ টাকা মজুরী মেনে নিয়েছে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar