1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
লবণাক্ততা ও উপকূলের বিপন্ন জীবন’ গবেষণা গ্রন্থের মোড়ক উন্মোচন - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ ও গুলি, নিহত ১ আহত ৭ অভয়নগরে ভৈরব নদে নিখোঁজের ২১ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার বাবাকে খাওয়ানোর সেই তুবা ফিরল স্কুলে, পাশে উপজেলা প্রশাসন ধর্ষক আর কখনো মুক্তি পাবে না: ভুক্তভোগী শিশুকে বিচারকের আবেগঘন চিঠি মহেশপুরে ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ২ সর্বশক্তি দিয়ে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা কুষ্টিয়ায় বাস চাপায় নারী নিহত, আহত ২ মোংলায় র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

লবণাক্ততা ও উপকূলের বিপন্ন জীবন’ গবেষণা গ্রন্থের মোড়ক উন্মোচন

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২
  • ১৮২ জন খবরটি পড়েছেন

অনাথ মণ্ডল, শ্যামনগর।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

কৃষি ও ধানের উপর লবণাক্ততার প্রভাব নিয়ে গবেষণা হলেও গৃহস্থালী সামাজিক জীবনে লবণাক্ততার প্রভাব নিয়ে খুব বেশি গবেষণা হয়নি। সাতক্ষীরার শ্যামনগরের ১২টি ইউনিয়নের গ্রামীণ জনগোষ্ঠীর সাথে বছর ব্যাপি ধারাবাহিক গবেষণার মাধ্যমে প্রাত্যহিক জীবনের নানাক্ষেত্রে লবণাক্ততার প্রভাব নিয়ে ১৬টি বিষয়ে প্রতিবেদন তৈরি করেছেন একদল তরুণ গবেষক। কেবল জনগোষ্ঠী নয়, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান এবং ইউনিয়ন পরিষদ লবণাক্ততা বিষয়ে কি ধরণের কাজ করছেন বইটিতে সেটিও তুলে ধরা হয়েছে। বেসরকারি উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বারসিকে কর্মরত এই গবেষকগণ সকলেই উপকূল অঞ্চলের বাসিন্দা এবং জন্ম থেকে জীবনের প্রতিটি ক্ষেত্রে লবণাক্ততার প্রভাব উপলব্ধি করছেন।

বারসিক কর্মকর্তা গাজী আল ইমরান এর সঞ্চালনায় শ্যামনগর উপজেলা মিলনায়তনে মঙ্গলবার (৩০ আগস্ট) বারসিক প্রকাশিত এই গবেষণা গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আক্তার হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন। এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, কৃষি অফিসার এনামুল ইসলাম, মৎস্য অফিসার তুষার মজুমদার, সমাজসেবা অফিসার আরিফুজ্জামান আরিফ, ওসি তদন্ত হাওলাদার সানোয়ার হোসেন মাসুম, প্রেসক্লাবের সভাপতি জি এম আকবর কবির, বেসরকারি উন্নয়ন সংগঠন, গণমাধ্যমকর্মী, যুব ও জনসংগঠন প্রতিনিধি, শিক্ষক ও স্থানীয় লেখক-গবেষকগণ। বইটির গবেষকগণ তাদের গবেষণার ফলাফল উপস্থাপন করেন।

বারসিকের বাস্তুতন্ত্র ও জীববৈচিত্র্য সেলের পরিচালক এবং বইটির সমন্বয়ক গবেষক পাভেল পার্থ বইটির সম্পর্কে মূল প্রবন্ধ সর্ম্পকে আলোচনা করেন। উপস্থিত বক্তারা বলেন, দীর্ঘদিন পর শ্যামনগরে একটি গবেষণা কাজের প্রকাশনা অনুষ্ঠান হল এবং উপকূলের লবণাক্ততার সমস্যা নিয়ে একটি বই প্রকাশিত হল। লবণাক্ততা নিরসন এবং এর সাথে খাপ খাইয়ে বেঁচে থাকার জন্য ভবিষ্যতে বিভিন্ন প্রকল্প, গবেষণা ও কর্মসূচি গ্রহণে এই বইটির গবেষণা গুলো বেশ কাজে লাগবে বলে উল্লেখ করেন বক্তারা। বারসিকের রামকৃষ্ণ জোয়ারদার, চম্পা রানী মল্লিক, মফিজুর রহমান, বিশ্বজীৎ মন্ডল, পার্থ সারথী পাল, বাবলু জোয়ারদার, দিলরুবা ইয়াসমীন, মননজয় মন্ডল ও ফজলুল হক উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar