1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বি.চৌধুরী ও অলি'র নেতৃত্বে হচ্ছে নতুন বিএনপি - bdtelegraph24.com
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে অতিরিক্ত লোডশেডিং ৫ থেকে ৬ ঘণ্টা ও মিলেনা বিদ্যুৎ তীব্র গরমে জনজীবন বিপর্যস্ত শাহজালাল বিমানবন্দরে বিশৃঙ্খলা ও মারধর: অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার শাহজালাল বিমানবন্দরে বিমানকর্মীসহ আটক ২, ১ কেজি স্বর্ণ উদ্ধার ময়মনসিংহে বাস-সিএনজি সংঘর্ষে নারী ও শিশুসহ নিহত ৭ লোহাগাড়ায় বনাঞ্চলের পাশে শতাধিক অবৈধ করাতকল, মানা হচ্ছে না বিধিমালা পীরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প; চিকিৎসাসেবায় মানুষের পাশে দুই চিকিৎসক দৌলতপুরে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ ও গুলি, নিহত ১ আহত ৭ অভয়নগরে ভৈরব নদে নিখোঁজের ২১ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার বাবাকে খাওয়ানোর সেই তুবা ফিরল স্কুলে, পাশে উপজেলা প্রশাসন ধর্ষক আর কখনো মুক্তি পাবে না: ভুক্তভোগী শিশুকে বিচারকের আবেগঘন চিঠি

বি.চৌধুরী ও অলি’র নেতৃত্বে হচ্ছে নতুন বিএনপি

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০২২
  • ২৭৭ জন খবরটি পড়েছেন

ডেস্ক রিপোর্ট।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বিএনপির সাবেক দুই নেতা একিউএম বদরুদ্দোজা চৌধুরী (বি.চৌধুরী) ও কর্নেল (অব.) অলি আহমেদের নেতৃত্বে নতুন বিএনপি হচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান।

মঙ্গলবার বিকালে নারায়ণগঞ্জের আড়াইহাজারে শহীদ মঞ্জুর স্টেডিয়ামে উপজেলা ছাত্রলীগ ও সরকারি সফর আলী কলেজ শাখা ছাত্রলীগের বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
আব্দুর রহমান বলেন, জামায়াতও তাদের (বিএনপি) তালাক দিয়ে দিয়েছে। বিএনপির অনেক নেতা বৈঠকে সিদ্ধান্ত নিয়েছেন খালেদা-তারেককে বাদ দিয়েই তারা নির্বাচনে আসবেন।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য বলেন, বিএনপির নেতারা ঠিক নেই, ভোটারও ঠিক নেই। খালেদা জিয়া এতিমের টাকা আত্মসাৎ করে আসামি আর তারেক রহমান লন্ডনে পলাতক। দলের নেতাই যদি ঠিক না থাকে তাহলে ভোটার কি ঠিক থাকবে। তাই তারা ভয় পায় যে নির্বাচনে ভরাডুবি হবে।  

আগামী জাতীয় নির্বাচনের ভোট নির্বাচন কমিশনের অধীনে হবে উল্লেখ করে আব্দুর রহমান বলেন, সে নির্বাচন হবে সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবাইকে আহ্বান জানিয়েছেন। তারা (বিএনপি) বলছে নির্বাচনে অংশ নেবে না, নির্বাচন হতেও দেবে না। তারা রাজপথে আন্দোলনের নামে নৈরাজ্য সৃষ্টি করছে।  

আব্দুর রহমান আরও বলেন, ২০২৪ সালে নির্বাচন হবে। সে নির্বাচনে নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করবে। আর অন্তবর্তীকালীন সরকার প্রধান থাকবেন শেখ হাসিনা। আমরা বিশ্বাস করি শেখ হাসিনা আবারও প্রধানমন্ত্রী হবেন।

সম্মেলনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য প্রমুখ।সূত্র: বাংলাদেশ প্রতিদিন 

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar