টঙ্গিবাড়ী সংবাদদাতা।।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
শাপলা তুলতে গিয়ে বজ্রপাতে দুই মাদ্রাসা শিক্ষার্থীসহ তিন শিশু নিহত হয়েছে । এ সময় অপর এক শিশু আহত হয়েছে ।
শনিবার( ১০ সেপ্টেম্বর) দুপুর বেলায় মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার ধামারণ গ্রামে ঘটনাটি ঘটেছে।
মৃতরা হচ্ছে- ধামারণ গ্রামের মো. মমিন শেখের ছেলে রবিউল শেখ (১২), সোনারং গ্রামের মো. কামালের ছেলে লামিম (১০) ও সাইফুল ইসলামের মেয়ে সানজিদা (৯) । আহত হয়েছে- সিফাত (৯)। তার শরীরের কিছু অংশ পুড়ে গেছে।
পুলিশ জানায়, টঙ্গীবাড়ী উপজেলার সোনারং গ্রামের সানজিদা ও লামিম মাদ্রাসায় পড়াশোনা করত। ছুটি পেয়ে তারা একই উপজেলার ধামারণ গ্রামে বেড়াতে যায়। সেখানে সমবয়সী মামার সঙ্গে বাড়ির পাশে শাপলা কুড়াতে গেলে বজ্রপাতে তিনজনই নিহত হয়।
টঙ্গিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিব খান জানান, বজ্রপাতে দু’জন ছেলে ও এক জন মেয়েসহ তিন শিশু নিহত হয়েছে।