1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
অভয়নগর পিআইও অফিসে কর্মবিরতি; দুর্ভোগে সেবাপ্রত্যাশীরা - bdtelegraph24.com
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ ও গুলি, নিহত ১ আহত ৭ অভয়নগরে ভৈরব নদে নিখোঁজের ২১ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার বাবাকে খাওয়ানোর সেই তুবা ফিরল স্কুলে, পাশে উপজেলা প্রশাসন ধর্ষক আর কখনো মুক্তি পাবে না: ভুক্তভোগী শিশুকে বিচারকের আবেগঘন চিঠি মহেশপুরে ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ২ সর্বশক্তি দিয়ে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা কুষ্টিয়ায় বাস চাপায় নারী নিহত, আহত ২ মোংলায় র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

অভয়নগর পিআইও অফিসে কর্মবিরতি; দুর্ভোগে সেবাপ্রত্যাশীরা

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২
  • ২২০ জন খবরটি পড়েছেন

অভয়নগর (যশোর) প্রতিনিধি।।
পাঁচদফা দাবি আদায়ের লক্ষ্যে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরাধীন সংযুক্ত কর্মকর্তা ও কর্মচারীদের কর্মবিরতি অব্যাহত রয়েছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার দ্বিতীয় দিন যশোরের অভয়নগর উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসে সেবা না পেয়ে ফিরে গেছেন সেবাপ্রত্যাশীরা। সকাল ৮ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত অফিস বন্ধ রেখে কর্মবিরতি পালন করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মুশফিকুর রহমান, উপ-সহকারী প্রকৌশলী (ইজিপিপি) মামুনুর রশিদ, কার্যসহকারী ও অফিস সহায়ক।

কর্মবিরতি ও দাবি সম্পর্কে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুশফিকুর রহমান বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা আইন ২০১২ এর আলোকে প্রস্তাবিত জনবল কাঠামো ও নিয়োগবিধি বাস্তবায়ন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা (ডিআরআরও) পদ আপগ্রেডেশন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) পদ আপগ্রেডেশন, সচিবালয়ের ন্যায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মচারীদের পদনাম পরিবর্তন ও আপগ্রেডেশন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সকল শূন্যপদে পদোন্নতি/ চলতি দায়িত্ব নিয়োগের মাধ্যমে পূরণ। কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে ২য় দিন অভয়নগরে শান্তিপূর্ণভাবে কর্মবিরতি পালন করা হয়েছে। ঘোষিত দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি অব্যাহত থাকবে।

অপরদিকে আব্দুর রহমান, নাছিমা বেগমসহ কয়েকজন সেবাপ্রত্যাশী বলেন, সকালে পিআইও অফিসে এসে দেখি অফিস বন্ধ রেখে কর্মবিরতি পালন করা হচ্ছে। যে কারণে আমাদের মতো সেবাপ্রত্যাশীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। অবিলম্বে কর্মবিরতি প্রত্যাহারের দাবি করেন তারা।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar