মহম্মদপুর প্রতিনিধি।।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
পালিয়েও শেষ রক্ষা পেলেন না মহম্মদপুরের চাঞ্চল্যকর আতর লস্কর হত্যা মামলার আসামি হাসিবুল খান (২৮)। পলাতক হাসিবুল কে গ্রেপ্তার করেছে যশোর র্যাব -৬ সিপিসি-৩।
নিহত আতর লস্কর একই ইউনিয়নের উরুড়া গ্রামের মৃত যদন লস্করের ছেলে। গত ৫ সেপ্টেম্বর মাগুরার মহম্মদপুর উপজেলায় পূর্ব শত্রুতার জের ধরে প্রকাশ্যে হাটের মধ্যে প্রতিপক্ষের লোকজন আতর লস্কর (৫৫) নামে এক বৃদ্ধাকে কুপিয়ে হত্যা করে।
যশোর র্যাব -৬ এর কোম্পানি কমান্ডার এম নাজিউর রহমান জানান, হত্যা মামলার ২৯ নম্বর আসামী হাসিবুল খানকে মহম্মদপুর উপজেলার বনগ্রাম গ্রামের ডাঙ্গাপাড়া এলাকা থেকে র্যাব -৬ এর একটি দল অভিযান চালিয়ে মঙ্গলবার রাতে গ্রেপ্তার করেন।
গ্রেপ্তার হওয়া হাসিবুল খান মহম্মদপুর উপজেলার উড়ুরা গ্রামের ছলেমান খানের ছেলে।
র্যাব সূত্র জানায়, গত ৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে নিহত আতর লঙ্করের স্ত্রী কোহিনুর বেগম বাদী হয়ে ওই গ্রামের রাশেদ মোল্যাকে এক নাম্বার আসামি করে ৩২ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা করেন।