1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
সড়ক দুর্ঘটনায় মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশু নিহত - bdtelegraph24.com
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ ও গুলি, নিহত ১ আহত ৭ অভয়নগরে ভৈরব নদে নিখোঁজের ২১ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার বাবাকে খাওয়ানোর সেই তুবা ফিরল স্কুলে, পাশে উপজেলা প্রশাসন ধর্ষক আর কখনো মুক্তি পাবে না: ভুক্তভোগী শিশুকে বিচারকের আবেগঘন চিঠি মহেশপুরে ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ২ সর্বশক্তি দিয়ে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা কুষ্টিয়ায় বাস চাপায় নারী নিহত, আহত ২ মোংলায় র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

সড়ক দুর্ঘটনায় মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশু নিহত

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২
  • ২৯৩ জন খবরটি পড়েছেন

বাঘারপাড়া প্রতিনিধি।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

যশোরের নারিকেলবাড়িয়ায় ব্যাটারিচালিত অটোভ্যানের সাথে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে আদরি (১ বছর) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এসময় শিশুটির মা ও ভাবী গুরুতর ভাবে আহত হন।

বৃহস্পতিবার ( ২২ সেপ্টেম্বর) সকাল ১১ টার দিকে বাঘারপাড়ার শেরশাহ সড়কের নারিকেলবাড়িয়া ইউনিয়নের অনন্তরহিমপুর চৌরাস্তায় ঘটনাটি ঘটে।  

নিহত  শিশু আদরি নারিকেলবাড়িয়া গ্রামের আব্দুর রশিদের মেয়ে মেয়ে।  

স্থানীয়রা জানান, নারিকেলবাড়িয়া থেকে মা হিরানুর খাতুন মেয়ে ও বৌমাকে সাথে  নিয়ে অটোভ্যানযোগে বাঘারপাড়ার দিকে যাচ্ছিলেন । দুর্ঘটনাস্থলে পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে অটোভ্যানে ধাক্কা দেয়। এতে অটোভ্যানের যাত্রীরা রাস্তার উপরে ছিটকে পড়েন। এসময় মায়ের কোলে থাকা শিশুটির মাথায় প্রচন্ড আঘাত লাগে। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লে­ক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে যশোরে জেনারেল হাসপাতালে রেফার্ড করে । সেখানেই শিশুটিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আহতদের মধ্যে একজন বর্তমানে যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহত ভাবীর অবস্থা আশংকাজনক বলে পরিবার সুত্রে জানা গেছে।

নারিকেলবাড়িয়া ইউপি চেয়ারম্যান বাবলু সাহা বলেন, আমার গ্রামের আব্দুর রশিদের মেয়েটি সড়ক দুর্ঘটনায় মারা যাওয়ার খবর পেয়ে আমি তাৎক্ষনিক আমি তার বাড়ি ছুটে যায়। আমি শোকাহত বাবা-মার সাথে গভীর সমবেদনা জানাচ্ছি।   

নারিকেলবাড়িয়া ইউনিয়ন ছাত্রলীগ নেতা ইয়াছিন আরাফাতের ছোট বোন । শোকাহত পরিবারের প্রতি নারিকেলবাড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগসহ সকল অঙ্গ সঙ্গঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও সমবেদনা জানান।    

বাঘারপাড়া থানার ওসি ফিরোজ উদ্দীন জানান, সড়ক দুর্ঘটনায় শিশুটি হাসপাতালে মারা গেছে। নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়ায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar