অভয়নগর (যশোর) প্রতিনিধি।
মিনা দিবস ২০২২ উপলক্ষে যশোরের অভয়নগরে র্যালী ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে শনিবার সকালে র্যালী ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবাহ উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ্ ফরিদ জাহাঙ্গীর। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মাসুদ করিম ও নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক।
শিক্ষক লক্ষীরাণী সরকারের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা কামরুন্নাহার হাসিনা বানু, সিরাজকাটি দুর্গাপূর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুনা লায়লা। আলোচনা সভার পূর্বে উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও অতিথিবৃন্দের অংশগ্রহণে বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়।