বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি।।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
যশোরের বাঘারপাড়ায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।উপজেলা প্রশাসনের উদ্যোগে এ কর্মসূচি আয়োজন করা হয়। তথ্য অধিকার দিবসের প্রতিপাদ্য বিষয় ছিল ‘তথ্য আমাদের অধিকার, জানতে হবে সবার’।
বুধবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ সংক্রান্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ জাকির হাসান।
এ সময় উপস্থিত ছিলেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ উদ্দীন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বিথীকা বিশ্বাস, কৃষি কর্মকর্তা রুহুল আমীন, পল্লীবিদ্যুতের ডিজিএম শেখ আব্দুর রহমান, ইউপি চেয়ারম্যান আবু মোতালেব তরফদার, মঞ্জুর রশিদ স্বপন,সবদুল হোসেন খান,রবিউল ইসলাম ,জাকির হোসেন, বাবলু কুমার সাহা ও আমিনুর রহমান সরদার, জাগ্রত নাগরিক কমিটির (জানাক) সদস্য জামাল উদ্দীন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। অনুষ্ঠান পরিচালনা করেন পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. হাসান ইমাম।
বক্তারা বলেন, জনগণের তথ্য জানার অধিকার নিশ্চিত করতে হবে। তাই তথ্য প্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা থাকতে হবে। পাশাপাশি এ ব্যাপারে সেবাদাতা ও সেবাগ্রহণকারীর ভূমিকা হতে হবে দায়িত্বশীল।