1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
মোংলায় মুরগীর খোপ থেকে উদ্ধার ১১ ফুট লম্বা অজগর - bdtelegraph24.com
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ ও গুলি, নিহত ১ আহত ৭ অভয়নগরে ভৈরব নদে নিখোঁজের ২১ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার বাবাকে খাওয়ানোর সেই তুবা ফিরল স্কুলে, পাশে উপজেলা প্রশাসন ধর্ষক আর কখনো মুক্তি পাবে না: ভুক্তভোগী শিশুকে বিচারকের আবেগঘন চিঠি মহেশপুরে ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ২ সর্বশক্তি দিয়ে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা কুষ্টিয়ায় বাস চাপায় নারী নিহত, আহত ২ মোংলায় র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

মোংলায় মুরগীর খোপ থেকে উদ্ধার ১১ ফুট লম্বা অজগর

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২
  • ২১০ জন খবরটি পড়েছেন

মোঃ নাজমুল ইসলাম সবুজ বাগেরহাট প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

সুন্দরবনসংলগ্ন মোংলা উপজেলার একটি বাড়ির মুরগীর খোপ থেকে একটি অজগর উদ্ধার হয়েছে। অজগরটি লম্বায় প্রায় ১১ ফুট।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) ভোর রাতে উপজেলার বনসংলগ্ন সুন্দরবন ইউনিয়নের বরইতলা গ্রামের আকবর হাওলাদারের বাড়ি থেকে অজগরটি উদ্ধার করেন সুন্দরবন পূর্ব বন বিভাগের জিউধরা স্টেশনের বন কর্মকর্তারা।খাবারের খোঁজে বা উপযুক্ত পরিবেশের খোঁজে অজগরটি বন ছেড়ে লোকালয়ে চলে আসে বলে ধারণা বন বিভাগ ও স্থানীয় লোকজনের।

অজগরটি খোপে থাকা একটি হাঁস ও একটি মুরগী খেয়ে ফেলেছে জানিয়ে বাড়ির মালিক আকবর হাওলাদার বলেন, ‘সকালে হাঁস-মুরগির অস্বাভাবিক ডাকাডাকি শুনে খোপের মুখ খুলে দেখি একটি অজগর শুয়ে আছে। ভয়ে দূরে সরে গিয়ে বন কর্মকর্তাদের খবর দিই। তাঁরা এটি ধরে নিয়ে যান।’

সুন্দরবন পূর্ব বন বিভাগের জিউধরা স্টেশন কর্মকর্তা মো. শাহজাহান মোক্তাদির বলেন, লোকালয় থেকে উদ্ধার হওয়া অজগরটি লম্বায় প্রায় ১১ ফুট এবং ওজন প্রায় ৯ কেজি। অজগরটিকে সুন্দরবনে গহীনে অবমুক্ত করা হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar