1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
মোংলার লোকালয় থেকে অজগর উদ্ধার - bdtelegraph24.com
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ ও গুলি, নিহত ১ আহত ৭ অভয়নগরে ভৈরব নদে নিখোঁজের ২১ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার বাবাকে খাওয়ানোর সেই তুবা ফিরল স্কুলে, পাশে উপজেলা প্রশাসন ধর্ষক আর কখনো মুক্তি পাবে না: ভুক্তভোগী শিশুকে বিচারকের আবেগঘন চিঠি মহেশপুরে ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ২ সর্বশক্তি দিয়ে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা কুষ্টিয়ায় বাস চাপায় নারী নিহত, আহত ২ মোংলায় র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

মোংলার লোকালয় থেকে অজগর উদ্ধার

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১ অক্টোবর, ২০২২
  • ২৩৯ জন খবরটি পড়েছেন

মোঃ নাজমুল ইসলাম সবুজ বাগেরহাট প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

মোংলা উপজেলার সুন্দরবন ইউনিয়নের কাটাখালী গ্রামের একটি নারিকেল গাছ থেকে ৩ ফুট লম্বা ০২ কেজি ওজনের একটি অজগর সাপের বাচ্চা উদ্ধার করা হয়। 

শনিবার (০১ অক্টোবর) দুপুর ১২ টায় মোংলা উপজেলার সুন্দরবন ইউনিয়নের কাটাখালী গ্রামের জয়নাল মল্লিকের বাড়ির নারিকেল গাছ থেকে অজগর সাপটি উদ্ধার করা হয়। 

বাড়ির মালিক জানায়, নারিকেল পাড়তে গিয়ে সাপটি দেখতে পেয়ে বাঘবন্ধু সদস্য সাংবাদিক মোঃ মারুফ বাবুকে বিষয়টি জানাই। তিনি কাটাখালী টহল ফাড়ীর ওসি মোঃ নজরুল ইসলামকে মোবাইল ফোনে বিষয়টি জানালে তিনি বনরক্ষিদের নিয়ে এসে সাপটি উদ্ধার করেন। পরে কাটাখালী টহল ফাড়ীর বনের গহীনে সাপটি অবমুক্ত করা হয়। 

এ বিষয়ে কাটাখালী টহল ফাড়ীর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নজরুল ইসলাম বলেন, খবর পেয়ে আমি অজগর সাপটি উদ্ধার করার জন্য যাই,বাড়ির মালিকের সহযোগিতায় সাপটিকে নারিকেল গাছ থেকে উদ্ধার করি।

তিনি আরো বলেন, সুন্দরবন রক্ষা করা আমাদের সবার দায়িত্ব, সাপটি খাবারের সন্ধানেও আসতে পারে। কিন্তুু আপনারা কোন ক্ষতি করবেন না। দেখা মাত্র আমাদের বলবেন, আমরা ফরেষ্ট বিভাগ ও আমাদের সুন্দরবনের সেচ্ছাসেবক আছে তারা দ্রুত উদ্ধার করার চেষ্টা করবো। 

উদ্ধার করা অজগরটি চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা মোঃ শহিদুল ইসলামের নির্দেশক্রমে কাটাখালী টহল ফাড়ীর বনের ভিতরে অবমুক্ত করা হয়। এসময় উপস্থিত ছিলেন টহল ফাড়ীর ওসি মোঃ নজরুল ইসলাম সহ বনরক্ষিরা বিটিআরটি সদস্য মোঃ ফোরকান,রেজাউল,বাঘবন্ধু সদস্য সাংবাদিক মোঃ মারুফ বাবু সহ প্রমুখ।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar