1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
সেপ্টেম্বরে ৩ হাজার ৫৯৫ দুর্ঘটনায় প্রতিদিন নিহত ১৭,আহত ১১৭ - bdtelegraph24.com
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ ও গুলি, নিহত ১ আহত ৭ অভয়নগরে ভৈরব নদে নিখোঁজের ২১ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার বাবাকে খাওয়ানোর সেই তুবা ফিরল স্কুলে, পাশে উপজেলা প্রশাসন ধর্ষক আর কখনো মুক্তি পাবে না: ভুক্তভোগী শিশুকে বিচারকের আবেগঘন চিঠি মহেশপুরে ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ২ সর্বশক্তি দিয়ে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা কুষ্টিয়ায় বাস চাপায় নারী নিহত, আহত ২ মোংলায় র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

সেপ্টেম্বরে ৩ হাজার ৫৯৫ দুর্ঘটনায় প্রতিদিন নিহত ১৭,আহত ১১৭

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১ অক্টোবর, ২০২২
  • ১৮০ জন খবরটি পড়েছেন

সেভ দ্য রোড-এর প্রতিবেদন

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ডেস্ক রিপোর্ট।।

বাইকলেন না থাকা, নিয়ম না মেনে নির্ধারিত গতির চেয়েছে দ্বিগুন গতিতে পথে বাহন চালানো, যাত্রীদের অসাবধানতার সাথে পথচলাসহ বিভিন্ন কারণে সেপ্টেম্বরে ১ থেকে ৩০ তারিখ পর্যন্ত ৩ হাজার ৫৯৫ দুর্ঘটনায় আহত হয়েছেন ৩ হাজার ২৮০ এবং নিহত হয়েছে ৫১৭ জন।

২৫ টি জাতীয় দৈনিক, বিভিন্ন সংবাদ সংস্থা ও ইলেকট্রনিক্স চ্যানেলে প্রকাশিত-প্রচারিত তথ্যর পাশাপাশি সারাদেশে সেভ দ্য রোড-এর স্বেচ্ছাসেবিদের তথ্যানুসারে তৈরি করা প্রতিবেদন প্রেরণ করে মহাসচিব শান্তা ফারজানা বলেছেন, কেবলমাত্র সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যথাযথ পদক্ষেপ, পুলিশ-প্রশাসনের দায়িত্বে অবহেলার কারণে প্রতিনিয়ত পথে যেমন দুর্ঘটনা একের পর এক ঘটেই চলেছে, তার সাথে পাল্লা দিয়ে বেড়েছে অক্টোবরের নৌ দুর্ঘটনাও। নৌপুলিশসহ সংশ্লিষ্টদের দায়িত্বে অবহেলার কারণে অবৈধ নৌযানে সয়লাব যেমন হয়েছে, তেমন তাতে অতিরিক্ত যাত্রী নিয়ে চলাচলের কারণে নৌপথ দুর্ঘটনা ঘটেছে ২৫৯ টি, এতে আহত ৫১৪ জন, নিহত হয়েছে ৬৮ জন এবং নিখোঁজ রয়েছেন ১২ জন রেলপথ দুর্ঘটনা ১৭৮ টি দুর্ঘটনায় আহত হয়েছে ১৭৪ জন এবং নিহত হয়েছে ১৪ জন। আকাশপথে কোন দুর্ঘটনা না ঘটলেও বিমানবন্দরে চরম অব্যবস্থাপনার কারণে প্রতিদিন শত শত যাত্রী হয়রানীর স্বীকার হচ্ছে।  

সেভ দ্য রোড

সেভ দ্য রোড-এর চেয়ারম্যান ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব জেড এম কামরুল আনাম, প্রতিষ্ঠাতা মোমিন মেহেদী, মহাসচিব শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান বিকাশ রায়, জিয়াউর রহমান জিয়া, আইয়ুব রানা, ঢাকা সাব এডিটরস কাউন্সিল-এর সহ-সভাপতি আনজুমান আরা শিল্পীসহ অন্যান্য নেতৃবৃন্দর সম্মিলিত প্রচেষ্টায় সেপ্টেম্বরের এই প্রতিবেদনে উঠে আসা তথ্যে দেখা যায়, ৬৭৫ টি মোটর সাইকেল দুর্ঘটনায় আহত ৫০৯ এবং নিহত হয়েছেন ৪৬ জন, ৯০৩ টি বাস দুর্ঘটনায় আহত হয়েছেন ৮৯৩ এবং নিহত হয়েছেন ৬৭ জন, ১০১১ টি বাস দুর্ঘটনায় আহত ৯০৯ ও ২৭৫ জন নিহত হয়েছেন, ব্যাটারি চালিত যান, পিকআপ, সিএনজি, সহ মাঝারি ও ক্ষুদ্র ধরণের বাহনে ১০০৬ টি দুর্ঘটনায় আহত ৯৬৯ এবং নিহত হয়েছেন ১০৯ জন।

২০০৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আত্ম প্রকাশের পর থেকে গত ১৫ বছর ধরে আকাশ-সড়ক- রেল ও নৌপথকে দুর্ঘটনামুক্ত করার লক্ষ্যে দেশের একমাত্র স্বেচ্ছাসেবি ও গবেষণা সংগঠন সেভ দ্য রোড সেপ্টেম্বর-এর এই প্রতিবেদনেও বরাবরের মত তাদের সুপারিশ তুলে ধরে। সেখানে বলা হয়- পথদুর্ঘটনারোধে দেশের সকল সড়ক-মহাসসড়ক ও সেতুতে বাইকলেন, পথচারিদের জন্য ফুটপাত এবং বাইসাইকেল লেন এবং সারাদেশে সকল সড়ক-মহাসড়কে সিসিটি ক্যামেরা স্থাপন-পর্যবেক্ষণ এবং ৫ কিলোমিটার অন্তর অন্তর পুলিশ বুথ স্থাপন করলে সড়কপথ হবে দুর্ঘটনা ও যাত্রী হয়রানী-খুন-ধর্ষণমুক্ত। প্রেস বিজ্ঞপ্তি

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar