1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
দক্ষিণাঞ্চলের সব থেকে ব্যাতিক্রমী দুর্গাপূজা হচ্ছে এবার নওয়াপাড়ায়  - bdtelegraph24.com
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ ও গুলি, নিহত ১ আহত ৭ অভয়নগরে ভৈরব নদে নিখোঁজের ২১ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার বাবাকে খাওয়ানোর সেই তুবা ফিরল স্কুলে, পাশে উপজেলা প্রশাসন ধর্ষক আর কখনো মুক্তি পাবে না: ভুক্তভোগী শিশুকে বিচারকের আবেগঘন চিঠি মহেশপুরে ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ২ সর্বশক্তি দিয়ে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা কুষ্টিয়ায় বাস চাপায় নারী নিহত, আহত ২ মোংলায় র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

দক্ষিণাঞ্চলের সব থেকে ব্যাতিক্রমী দুর্গাপূজা হচ্ছে এবার নওয়াপাড়ায় 

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০২২
  • ৫৩৩ জন খবরটি পড়েছেন

নওয়াপাড়ার ক্লিনিক পাড়ার ডা: মিলন বসুর বাড়িতে ব্যাতিক্রমী প্রতিমা নির্মাণের মাধ্যমে তথা শ্বাশত বাংলা মায়ের রূপে নির্মিত প্রতিমায় পূজিত হচ্ছেন দেবী দুর্গা।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

অপশক্তিকে প্রতিহত করে অসুর দলনী দেবী দুর্গা মাতৃ রূপে সন্তানদের কোলে নিয়ে সিংহের উপর অধিষ্ঠিত হয়েছেন। আবহমান বাংলার মায়েদের নিত্য পরিধেয় সাদা জমিনে লাল পাড় ধুলোমুঠো সুতি শাড়িতে শান্ত রূপে বিরাজ করছেন মা। চালচিত্রে শোভা পাচ্ছে মায়েদের প্রতিদিনকার ঘর গৃহস্থালি তথা যে কোন মাঙ্গলিক কাজের অবিচ্ছেদ্য অনুসঙ্গ বাঁশের তৈরি কুলা যার সোনালী আভা আমাদের সোনালী গ্রামীণ ইতিহাসেরই নান্দনিক প্রকাশ। একইভাবে কুলা ব্যবহৃত হয়েছে মন্ডপ সজ্জাতেও।

মন্দির কমিটির সদস্য এবং প্রতিমা চিন্তক, সবস্যাচী বসু রাজা, শাশ্বত বাংলার মায়ের রূপে আমাদের মন্ডপে এবার দেবী দুর্গা পূজিত হচ্ছেন। আমাদের মায়েরা যেমন আমাদের আগলে রেখে সকল সমস্যা মোকাবেলা করেন। তেমনি দেবী দুর্গাও সন্তানদের কোলে আগলে রেখে অসুররূপী অপশক্তিকে প্রতিহত করছেন। এক কথায় প্রতিদিন নিজ চোখে আমরা যে দুর্গাকে দেখি, সেই দেবী দুর্গার পূজা আমরা এবার করছি। তাছাড়া উন্নয়নের নামে কৃত্রিমতার মায়াজালে আচ্ছন্ন হয়ে গোটা বিশ্ব যখন প্লাস্টিক বা মেশিনে তৈরি সামগ্রীর দিকে ঝুঁকছে, সেখানে আমরা কুলা ব্যবহার করার মাধ্যমে বাঁশের তৈরি সামগ্রীর অকৃত্রিম সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করেছি একই সাথে যারা এসব তৈরির সাথে যুক্ত তাদেরকে বিলুপ্তির হাত থেকে রক্ষার এক প্রতিকী তথা ক্ষুদ্র প্রয়াসও করেছি। দেবী মহামায়ার নিকট প্রার্থনা জানাই তিনি যেন আমাদের কে সকল প্রকার কৃত্রিমতার মোহজাল থেকে বের করে নিয়ে আসেন। প্রকৃতিকে অবলম্বন করে আমরা যেন আবার বাঁচতে শিখি।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar