1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত-১, আহত ৫ - bdtelegraph24.com
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
টাঙ্গাইলে ধর্ষণের বিচার দাবিতে অভিযুক্তের বাড়িতে ৪ দিন ধরে বৃদ্ধার অনশন দুর্গাপূজায় দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১০ দিনের ছুটি দোহারে এতিম ৫ কন্যার পরিবারের পাশে ‘আমরা বিএনপি পরিবার’ ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভে সহিংসতা, বন্ধ ৪০০ স্কুল ধর্ম ব্যবসা দিয়ে রাষ্ট্র চলে না: গয়েশ্বর চন্দ্র রায় গাজীপুরে নৈরাজ্যের প্রতিবাদে গাছা থানা ছাত্রদলের বিক্ষোভ মিছিল কালিয়াকৈরে অতিরিক্ত লোডশেডিং ৫ থেকে ৬ ঘণ্টা ও মিলেনা বিদ্যুৎ তীব্র গরমে জনজীবন বিপর্যস্ত শাহজালাল বিমানবন্দরে বিশৃঙ্খলা ও মারধর: অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার শাহজালাল বিমানবন্দরে বিমানকর্মীসহ আটক ২, ১ কেজি স্বর্ণ উদ্ধার ময়মনসিংহে বাস-সিএনজি সংঘর্ষে নারী ও শিশুসহ নিহত ৭

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত-১, আহত ৫

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৭ অক্টোবর, ২০২২
  • ২২১ জন খবরটি পড়েছেন
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত-১, আহত ৫

বাগেরহাট প্রতিনিধি।
বাগেরহাটের মোল্লাহাটে ইমাদ পরিবহনের বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জিপ গাড়ির চালক নিহত হয়েছেন, তার নাম শুভ এলাহী (২৪)।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

শুক্রবার (৭ অক্টোবর) বিকেলে খুলনা-মাওয়া মহাসড়কের মোল্লাহাট উপজেলার কাহালপুর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় জিপের পাঁচ আরোহী গুরুতর আহত হয়েছেন। পরে তাদের উদ্ধার করে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয়রা।

অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাদের ঢাকায় পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শী নান্টু মিয়া বলেন, কাহালপুরে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ইমাদ পরিবহনের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি জিপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় গাড়িরই সামনের অংশ
দুমড়ে-মুচড়ে গেছে। জিপটির সামনে সরকারি লোগো ছিল।

মোল্লাহাট হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনর্চাজ পুলিশ পরিদর্শক মো. আবুল হাসান বলেন, দুর্ঘটনায় গাড়ি দুটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেছে। এতে জিপের চালকসহ ৬ জন আহত হন। তাদের হাসপাতালে নেওয়ার পথে জিপের চালক শুভ এলাহী মারাগেছেন। দুর্ঘটনার পরপরই ইমাদ পরিবহনের চালক ও হেলপার পালিয়েছেন। ইমাদের যাত্রীরা যে যার মতো অন্য গাড়িতে চলে গেছেন। গাড়ি দুটি রাস্তার পাশে রয়েছে। আমরা নিরাপদে নেওয়ার চেষ্টা করছি। তিনি আরও বলেন, হতাহতদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। আমরা তাদের পরিচয় জানার চেষ্টা করছি।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar