বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
যশোরের বাঘারপাড়ায় শিক্ষা, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বেলা পৌনে ১২ টায় উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুর রউফের অফিস কক্ষে অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হাসান আলী। এতে প্রধান অতিথি ছিলেন যশোর মেডিকেল কলেজ ও হাসপাতালের গাইনী বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ডা. নিকুঞ্জ বিহারী গোলদার।
অনুষ্ঠানে শিক্ষা বিষয়ক উপস্থাপক ছিলেন নারিকেলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. জামাল উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন দোহাকুলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোশাররফ হোসেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ, দোহাকুলা ইউপি চেয়ারম্যান আবু মোতালেব তরফদার।
বাসুয়াড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু সাঈদ সরদারের সঞ্চালনায় অনুষ্ঠিত সেমিনারে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ফয়সাল আহমেদ মিল্টন সহ অনেকে।