1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
উপকূলে টেকসই বেড়িবাঁধ নির্মাণ করে ক্ষয়ক্ষতি কমানোর দাবিতে শ্যামনগরে মানববন্ধন - bdtelegraph24.com
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ ও গুলি, নিহত ১ আহত ৭ অভয়নগরে ভৈরব নদে নিখোঁজের ২১ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার বাবাকে খাওয়ানোর সেই তুবা ফিরল স্কুলে, পাশে উপজেলা প্রশাসন ধর্ষক আর কখনো মুক্তি পাবে না: ভুক্তভোগী শিশুকে বিচারকের আবেগঘন চিঠি মহেশপুরে ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ২ সর্বশক্তি দিয়ে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা কুষ্টিয়ায় বাস চাপায় নারী নিহত, আহত ২ মোংলায় র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

উপকূলে টেকসই বেড়িবাঁধ নির্মাণ করে ক্ষয়ক্ষতি কমানোর দাবিতে শ্যামনগরে মানববন্ধন

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১৪ অক্টোবর, ২০২২
  • ১৭৭ জন খবরটি পড়েছেন
ছবি-বিডিটেলিগ্রাফ

অনাথ মন্ডল, শ্যামনগর।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

সাতক্ষীরার শ্যামনগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমণ দিবস উপলক্ষে একযোগে উপজেলার ১২ টি ইউনিয়নের মধ্যে ৮ টি ইউনিয়নে মানববন্ধন হয়েছে।

শুক্রবার (১৪ অক্টোবর) সকাল ১০ টায় স্থানীয় জনগোষ্ঠীর আয়োজনে এবং স্বেচ্ছাসেবী সংগঠন সিডিও ইয়ুথ টিমের বাস্তবায়নে ও বারসিকের সহযোগিতায় উপজেলার কৈখালী, রমজাননগর ,মুন্সিগঞ্জ, আটুলিয়া, বুড়িগোয়ালীনি, পদ্মপুকুর, গাবুরা, কাশিমাড়ি, ইউনিয়নের শতশত মানুষ টেকসই বেড়িবাঁধ নির্মাণের মাধ্যমে ক্ষয়ক্ষতির কমানোর দাবিতে ভাঙন কবলিত স্থানে দাঁড়িয়ে মানববন্ধন করেন।

এসময় তারা বলেন উপজেলার গাবুরা ইউনিয়নে টেকসই বেড়িবাঁধ নির্মাণের প্রস্তুতি নেওয়া হচ্ছে। কিন্তু অচিরেই যেকোন ধরনের প্রাকৃতিক দুর্যোগ আসলে পাশ্বেমারী, হরিসখালী, ডুমুরিয়া, নেবুবুনিয়া এবং গাবুরা ইউনিয়নের মানুষ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে। মানববন্ধনে কৈখালী ইউনিয়নের জনসাধারণ বলেন কৈখালী,পূর্ব কৈখালী, কাঠামারী, নিদয়া, নৈকাটি ও বৈশখালী স্থান সংলগ্ন স্থান ঝুকিপূর্ণ হলেও এসমস্ত স্থান সংষ্কারের কোন উদ্যোগ দেখা যাচ্ছেনা।

মানববন্ধনে উপজেলার রমজাননগর ইউনিয়নের টেংরাখালী, গোলাখালীর বেঁড়িবাধ, পদ্মপুকুর ইউনিয়নের পাতাখালী, ঝাপা, কামালকাটি, খুটিকাটা, চাউলখোলা, বন্যতলার বেড়িবাঁধ, কাশিমাড়ি ইউনিয়নের ঝাঁপালি, ঘোলা গ্রাম সংলগ্ন বেড়িবাঁধ, মুন্সিগঞ্চ ইউনিয়নের হরিনগর, বড় ভেটখাল, চুনকুড়ি, মীরগাং সংলগ্ন বেড়িবাঁধ, বুড়িগোয়ালিনী ইউনিয়নের দূর্গাবাটি, দাতিনাখালী, চুনা ও আটুলিয়া ইউনিয়নের বিড়ালক্ষীর ঝুঁকি পূর্ণ স্থান আশু সংস্কারের মাধ্যমে ক্ষয়ক্ষতি কমানোর জোর দাবি জানান স্ব স্ব ইউনিয়নের জনগন।

মানববন্ধন চলাকালীন সময়ে রমজাননগর ইউনিয়নে মানববন্ধনে সংহতি প্রকাশ করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, বিশিষ্ট সমাজসেবক ও সিডিও ইয়ুথ টিমের উপদেষ্টা সাংবাদিক হুমায়ুন কবির। মানববন্ধনে উপস্থিত ছিলেন সিডিও ইয়ুথ টিমের বিভিন্ন ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক,সদস্য, গন্যমান্য ব্যক্তি বর্গ সহ এলাকার সাধারণ জনগন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar