1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বাঘের তাড়া খেয়ে প্রাণে ফিরলেন ওমর - bdtelegraph24.com
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ ও গুলি, নিহত ১ আহত ৭ অভয়নগরে ভৈরব নদে নিখোঁজের ২১ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার বাবাকে খাওয়ানোর সেই তুবা ফিরল স্কুলে, পাশে উপজেলা প্রশাসন ধর্ষক আর কখনো মুক্তি পাবে না: ভুক্তভোগী শিশুকে বিচারকের আবেগঘন চিঠি মহেশপুরে ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ২ সর্বশক্তি দিয়ে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা কুষ্টিয়ায় বাস চাপায় নারী নিহত, আহত ২ মোংলায় র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

বাঘের তাড়া খেয়ে প্রাণে ফিরলেন ওমর

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৯ অক্টোবর, ২০২২
  • ১৯৬ জন খবরটি পড়েছেন

মোঃ নাজমুল ইসলাম সবুজ বাগেরহাট প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

সুন্দরবনে বাঘের তাড়া খেয়ে প্রাণ নিয়ে বাড়ি ফিরেছেন মোঃ ওমর মোল্যা নামে এক বনজীবি।

বুধবার ( ১৯ অক্টোবর) বিকেলে সুন্দরবনের শেহলা নদী নির্গামারীর অফিসের অপর দিক থেক তাকে উদ্ধার করে লোকালয়ে নিয়ে আসেন স্থানীয়রা।

উদ্ধার হওয়া মোঃ ওমর মোল্যা (৫০) মোংলা উপজেলার চিলা ইউনিয়নের জয়মনি এলাকার ৭নং ওয়ার্ডের মৃত তৈয়ব মোল্যার ছেলে।

উদ্ধারে যাওয়া স্থানীয় ৭নং ওয়ার্ডের বাসিন্দা সুমন হাওলাদার বলেন, চাঁদপাই স্টেশন থেকে পাস নিয়ে আজ সকালে সুন্দরবনের ভিতরে কাকড়া ধরতে যান ওমর মোল্যা। সে প্রতিদিন দুপুর ২/৩ টার সময় বাড়ি ফিরে আসে কিন্তু অনেক সময় হয়ে যাওয়ায় আমরা খোঁজাখুঁজি করলে ওমর মোল্যা মোবাইল ফোনের মাধ্যমে আমাদেরকে বলে বাঘের তাড়া খেয়ে সে একটি বড় গাছে আশ্রয় নিয়েছে। পরে আমরা বন বিভাগের অনুমতি নিয়ে প্রায় ১০/১২ জন বনের ভিতর যাই। বনের ভিতরে তার অবস্থান সনাক্ত করতে না পারায় বেশ ভোগান্তি পোহাতে হয়েছে। সর্বশেষ বিকেল আনুমানিক সাড়ে ৫ টার সময় তাকে উদ্ধার করে নিয়ে আসতে সক্ষম হই।

স্থানীয় ইউপি সদস্য নাজমূল হাওলাদার জানান, সুন্দরবনে কাকড়াঁ ধরতে গিয়ে ওমর মোল্লা নামের এক ব্যাক্তি বাঘের ধাওয়া খেয়ে গাছে আশ্রয় নিয়েছে শুনে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে এসেছে। এখন সে শারীরিক ভাবে সুস্থ্য রয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar