1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
দুর্গাপুরে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে কর্মশালা অনুষ্ঠিত - bdtelegraph24.com
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ ও গুলি, নিহত ১ আহত ৭ অভয়নগরে ভৈরব নদে নিখোঁজের ২১ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার বাবাকে খাওয়ানোর সেই তুবা ফিরল স্কুলে, পাশে উপজেলা প্রশাসন ধর্ষক আর কখনো মুক্তি পাবে না: ভুক্তভোগী শিশুকে বিচারকের আবেগঘন চিঠি মহেশপুরে ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ২ সর্বশক্তি দিয়ে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা কুষ্টিয়ায় বাস চাপায় নারী নিহত, আহত ২ মোংলায় র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

দুর্গাপুরে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে কর্মশালা অনুষ্ঠিত

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২
  • ১৯২ জন খবরটি পড়েছেন

রাজেশ গৌড়,দুর্গাপুর সংবাদদাতা ।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

নেত্রকোনা দুর্গাপুরে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সমন্বিত কর্ম পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে মাদকদ্রব্য অধিদপ্তরের সহযোগিতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রাজীব উল আহসান। উপজেলা একাডেমিক সুপারভাইজার নাসির উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা ওয়াহেদ আলী, প্রবীণ রাজনীতিবিদ দূর্গাপ্রসাদ তেওয়ারী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মাকসুদা আক্তার রিমি, সুসং আদর্শ বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক একেএম ইয়াহিয়া, দুর্গাপুর ইউপি চেয়ারম্যান সাদেকুল ইসলাম, থানা উপ-পরিদর্শক মো. সাদেক, বিজয়পুর বিওপির কোম্পানি কমান্ডার নূর মোহাম্মদ, প্রেসক্লাব সভাপতি এস এম রফিকুল ইসলাম রফিক, সাধারন সম্পাদক জামাল তালুকদার, কবি জনপদ চৌধুরী প্রমুখ।

কর্মশালায় বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতা, শিক্ষক, সাংবাদিক, পুলিশ, ইমাম-মুয়াজ্জিম, পুরোহিতসহ নানা শ্রেণির পেশার মানুষ অংশ নেন। বক্তারা বলেন মাদকমুক্ত সমাজ গড়তে সামাজিক আন্দোলন গড়ে তোলার কোন বিকল্প নেই। সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নের উদ্যোগটি অত্যান্ত প্রশংসনীয় উদ্যোগ। জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরসহ সকালের সম্মিলিতভাবে কাজ করতে হবে। তরুন প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে তাদেরকে ক্রিয়া মুখী করার পাশাপাশি অভিভাবকদের সচেতন থাকতে হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar