অনাথ মন্ডল, শ্যামনগর।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
সাতক্ষীরার শ্যামনগর নিলডুমুর ১৭ ব্যাটেলিয়ান বিজিবির হাবিলদার মোঃ শাহিনুর রহমান শেখ (৫৩) নামের বিজিবি সদস্যের মৃত্যু হয়েছে।
নিহত বিজিবির সদস্য খুলনার দিঘুলিয়ার সেনহাটি গ্রামের মৃত্যু আনিসুর শেখের ছেলে।
শুক্রবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ৮ টার দিকে তিনি বাথরুমে যেয়ে পড়ে যান। এ সময় ডিউটিরত বিজিবি সদস্য তাকে দেখতে পেয়ে কতৃপক্ষকে অবহিত করলে দ্রুত তাকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিয়ে আসেন।
শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সিরুজ্জামান তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ১৭ ব্যাটেলিয়ান বিজিবি’র দায়িত্বপ্রাপ্ত সি,ও কামরুল আহসান বলেন, তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তাহার হার্টে রিং পরানো আছে ও ডায়াবেটিস রোগে আক্রান্ত ছিলেন। নিহতের দেহটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।