1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ফুলবাড়ী জাতীয় পার্টির ফুলবাড়ী উপজেলা দিবস উদযাপন - bdtelegraph24.com
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ ও গুলি, নিহত ১ আহত ৭ অভয়নগরে ভৈরব নদে নিখোঁজের ২১ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার বাবাকে খাওয়ানোর সেই তুবা ফিরল স্কুলে, পাশে উপজেলা প্রশাসন ধর্ষক আর কখনো মুক্তি পাবে না: ভুক্তভোগী শিশুকে বিচারকের আবেগঘন চিঠি মহেশপুরে ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ২ সর্বশক্তি দিয়ে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা কুষ্টিয়ায় বাস চাপায় নারী নিহত, আহত ২ মোংলায় র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

ফুলবাড়ী জাতীয় পার্টির ফুলবাড়ী উপজেলা দিবস উদযাপন

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৩ অক্টোবর, ২০২২
  • ২২১ জন খবরটি পড়েছেন

এ আর রাকিবুল হাসান,, কুড়িগ্রাম।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

দিবসটি উপলক্ষ্যে রবিবার ২৩ অক্টোবর সকাল ১১ টায় উপজেলা কাচারি মাঠ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে ফুলবাড়ী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা গেইটে সমবেত হয়। সেখানে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় উপজেলা শাখা জাতীয় পার্টির আহ্বায়ক কমিটির আহ্বায়ক মইনুল হক ও সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আজিজার রহমান মাস্টার বক্তব্য পেশ করেন। বক্তব্যে মইনুল হক বলেন, জাতীয় পার্টির সুযোগ্য চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের নেতৃত্বে জাতীয় পার্টি এখন সুসংগঠিত ও বাংলাদেশের গণমানুষের কাছে জনপ্রিয় রাজনৈতিক দল। এই দলের প্রতিষ্ঠাতা পল্লীবন্ধু হোসাইন মোহাম্মদ এরশাদ দেশের মানুষকে উন্নয়নের ধারার যুক্ত করতে ১৯৮৪ সালের ২৩ অক্টোবর দেশের ৪৬০ থানা ও মহকুমাকে উপজেলা ঘোষণা করেন। এরপর থেকে দেশের মানুষ তার সুফল ভোগ করছেন। আজকের এই দিনে আমি পল্লীবন্ধুকে গভীর শ্রদ্ধায় স্মরণ করছি। তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।

তিনি আরও বলেন, বর্তমান সরকারের অগণতান্ত্রিক আচরণ ও অব্যবস্থাপনার কারণে দেশের মানুষ আওয়ামী লীগের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। জাতীয় পার্টিও এখন আর আওয়ামী লীগের সাথে নাই। র‍্যালি ও পথসভায় উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক হবিবর রহমান, মইনুল হক খন্দকার, হারুন অর রশিদ, উপজেলা যুব সংহতির আহ্বায়ক আল-মামুন বাসার, সদস্য সচিব শাহানুর রহমান শাহিন, কাশিপুর ইউনিয়ন জাতীয় পার্টির সাবেক আহ্বায়ক মোস্তাক আহমেদ, এনামুল হক বসুনিয়া, যুগ্ন আহ্বায়ক যুব সংহতি ফুলবাড়ী উপজেলা শাখা, ভাঙ্গামোড় ইউনিয়ন জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম, আলী আহাম্মেদ লেবু, উপজেলা জাতীয় ছাত্র সমাজের সদস্য সচিব রাকিবুল হাসান রাকিব, যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন আসিফসহ উপজেলা ও ইউনিয়ন শাখা জাতীয় পার্টি এবং অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar