এ আর রাকিবুল হাসান, কুড়িগ্রাম।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
কুড়িগ্রামের ফুলবাড়ীতে স্থানীয় বাজেট প্রক্রিয়ায় যুব অংশগ্রহণ ও যুবদের উন্নয়নের জন্য এ্যাডভবোকেন্সী সভা অনুষ্ঠিত হয়েছে।
৯ নভেম্বর বুধবার সকাল ১১ টায় বড়ভিটা ইউনিয়ন পরিষদ হল রুমে, উদয়াস্কুর সেবা সংস্থা( ইউএসএস) ও একশনএইউ বাংলাদেশ এর সহযোগিতায় স্থানীয় বাজেট প্রক্রিয়ায় যুব অংশগ্রহণ ও যুবদের উন্নয়নের জন্য এ্যাডভবোকেন্সী সভা অনুষ্ঠিত হয়। ৪ নং বড়ভিটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান মিন্টু আজকের সভার সভাপতি হিসেবে বক্তব্য রাখেন। তিনি তার বক্তব্যে বলেন, ভবিষ্যত প্রজন্ম যদি মাদক মুক্ত করতে চাই তাহলে আবশ্যই যুবকদের ভালো কাজে লিপ্ত করতে হবে, এবং আমি আমার ইউনিয়নের যুবকদের নিয়ে দুর্যোগ মোকাবেলায় কাজ করে যাচ্ছি, বন্যার সময় যুবকদের নিয়ে দরিদ্র মানুষের পাশে দারিয়েছি, যত টুকু পেয়েছি সাহায্য সহয়োগিতা করেছি। আরো বক্তব্য রাখেন মাসুদ রানা সবুজ, সদস্য ৪ নং বড়ভিটা ইউনিয়ন পরিষদ, আব্দুল বাতেন বসুনিয়া সদস্য ৪ নং বড়ভিটা ইউনিয়ন পরিষদ, মাহাবুল হক খন্দকার সদস্য ৪ নং বড়ভিটা ইউনিয়ন পরিষদ, এনামুর হক সদস্য ৪ নং ইউনিয়ন পরিষদ, বাবলু হোসেন সচিব ৪ নং বড়ভিটা ইউনিয়ন পরিষদ ,সহকারী সহঃ শিক্ষক জয়মু্দ্দিন সরকার,বিমল মন্ডল স্পন্সরশীপ অফিসার।
এ্যাডভবোকেন্সী সভায় আরো উপস্থিত ছিলেন, সংরক্ষিত মহিলা সদস্যগণ,সাংবাদিক মোস্তাফিজার রহমান জাহাঙ্গীর, জয়ন্তু কুমার জয় রায় ইয়ুথ পিয়ার গ্রুপ ফেসিলিটেটর,মানিক মিয়া সাধারন সম্পাদক, প্রয়াস যুব সংগঠন, সোমা শেখ,সাধারন সম্পাদক, সৃজনী যুব সংগঠন সহ সৃজনী যুব সংগঠনের ১০ জন যুব অংশগ্রহণ করেন। উক্ত সভার আয়োজন করেন জাগ্রত যুব সংগঠন, ফুলবাড়ী, কুড়িগ্রাম।