1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
গরুর গোসল করাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল এইচএসসি পরীক্ষার্থীর - bdtelegraph24.com
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ ও গুলি, নিহত ১ আহত ৭ অভয়নগরে ভৈরব নদে নিখোঁজের ২১ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার বাবাকে খাওয়ানোর সেই তুবা ফিরল স্কুলে, পাশে উপজেলা প্রশাসন ধর্ষক আর কখনো মুক্তি পাবে না: ভুক্তভোগী শিশুকে বিচারকের আবেগঘন চিঠি মহেশপুরে ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ২ সর্বশক্তি দিয়ে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা কুষ্টিয়ায় বাস চাপায় নারী নিহত, আহত ২ মোংলায় র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

গরুর গোসল করাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল এইচএসসি পরীক্ষার্থীর

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১২ নভেম্বর, ২০২২
  • ২০৩ জন খবরটি পড়েছেন
নিহত জয় মন্ডল-বিডিটেলিগ্রাফ

অভয়নগর (যশোর) প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

অভয়নগর উপজেলার সুন্দলী ইউনিয়নের ডহর মশিয়াহাটী গ্রামে গরুকে গোসল করানোর সময় বিদ্যুৎ স্পর্শে জয় মন্ডল (১৮) নামের একজন এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে , গরুকে গোসল করানোর সময় বিদ্যুতের তার ছিঁড়ে জয় মন্ডলের শরীরের ওপর পড়লে বিদ্যুৎ স্পর্শে আহত হয়। তাকে দ্রুত হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। এসময় বিদ্যুৎস্পৃষ্টে ঘটনাস্থলেই গরুটিও মারা যায়। শনিবার বিকালে উপজেলার ডহর মশিয়াহাটী বিলে এ দূর্ঘটনা ঘটে।

নিহত পরীক্ষার্থী জয় মন্ডল উপজেলার ডহর মশিয়াহাটী গ্রামের তরুণ মন্ডলের ছেলে।

তিনি মনিরামপুর উপজেলার মশিয়াহাটী ডিগ্রী কলেজ থেকে এবছরের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছিলেন।

নিহত জয় মন্ডলের কাকা শ্যামল মন্ডল জানান, শনিবার দুপুরের পর তার ভাইপো জয় মন্ডল বাড়ির কাছে ডহর মশিয়াহাটী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পূর্ব পাশের বিলে গরুকে গোসল করানোর জন্য নিয়ে বিলের মধ্য দিয়ে বয়ে যাওয়া বৈদ্যুতিক খুঁটি সোজা রাখার টানা তারের সাথে গরুটিকে দড়ি দিয়ে বেঁধে রাখে। দুপুরের পর গরুটিকে গোসল করানোর সময় গরুর দড়ি টান দিলে বৈদ্যুতিক খুঁটির তার ছিড়ে জয় মন্ডলের এবং গরুর শরীরের ওপর গিয়ে পড়ে। এসময় বিদ্যুৎস্পর্শ হয়ে ঘটনাস্থলেই গরুটি মারা যায়। গুরুতর আহত অবস্থায় জয় মন্ডলকে প্রথমে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

স্থানীয় ইউপি চেয়ারম্যান বিকাশ রায় কপিল জানান, তিনি শারীরিকভাবে অসুস্থ। তবে বিদ্যুৎস্পৃষ্টে মারা যাওয়ার বিষয়টি শুনেছেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar