1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
অভয়নগরে ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধার মৃত্যু - bdtelegraph24.com
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ ও গুলি, নিহত ১ আহত ৭ অভয়নগরে ভৈরব নদে নিখোঁজের ২১ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার বাবাকে খাওয়ানোর সেই তুবা ফিরল স্কুলে, পাশে উপজেলা প্রশাসন ধর্ষক আর কখনো মুক্তি পাবে না: ভুক্তভোগী শিশুকে বিচারকের আবেগঘন চিঠি মহেশপুরে ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ২ সর্বশক্তি দিয়ে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা কুষ্টিয়ায় বাস চাপায় নারী নিহত, আহত ২ মোংলায় র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

অভয়নগরে ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধার মৃত্যু

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৪ নভেম্বর, ২০২২
  • ১৭৭ জন খবরটি পড়েছেন

অভয়নগর (যশোর) প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

অভয়নগরে ট্রেনে কাটা পড়ে নিলুফা ইয়াসমিন (৬০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তিনি খুলনা জেলার খানজাহান আলী থানার জাহানাবাদ ক্যান্টনমেন্ট এলাকার মৃত আকবর আলীর স্ত্রী।

সোমবার( ১৪ নভেম্বর ) দুপুরের পর নওয়াপাড়া পৌর এলাকার তালতলা রেলস্টেশনের সামনে এ দূর্ঘটনা ঘটে। পরে রেলওয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে।

এলাকাবাসীসূত্রে জানা যায়, নিহত বৃদ্ধা হাঁটতে হাঁটতে তালতলা এলাকায় আসেন এবং ওই এলাকার একটি বাড়িতে গিয়ে পানি পান করেন। পানি পান শেষে রেল লাইনের ওপর দিয়ে তিনি আবার খুলনার দিকে হাঁটতে থাকেন। এসময় খুলনাগামী বেতনা ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।

নিহত বৃদ্ধার বড় ছেলে মো. বাশার হাসান জানান, তার মা নিলুফা ইয়াসমিন নওয়াপাড়ার প্রফেসরপাড়া এলাকায় বোনের বাড়ি বেড়াতে যান। বাড়ি ফেরার পথে এই দূর্ঘটনা ঘটে। তিনি আরও জানান, তার মা মানসিকভাবে ভারসাম্যহীন এবং কানে কম শুনতে পান।

খুলনা রেলওয়ে পুলিশের ওসি মোল্লা মো. খবির আহমেদ জানান, তালতলা স্টেশনের সামনে সোমবার দুপুরের পর নিলুফা ইয়াসমিন নামে এক বৃদ্ধা খুলনাগামী বেতনা ট্রেনে কাটা পড়ে মারা গেছেন। তিনি খুলনা জেলার খানজাহান আলী থানার জাহানাবাদ ক্যান্টনমেন্ট এলাকার বাসিন্দা। তিনি আরও জানান, এ ব্যাপারে রেলওয়ে থানায় অপমৃত্যুর মামলা হয়েছে এবং তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar