1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
দেবহাটায় সিঁড়ি থেকে পড়ে আ'লীগ নেতার মৃত্যু - bdtelegraph24.com
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ ও গুলি, নিহত ১ আহত ৭ অভয়নগরে ভৈরব নদে নিখোঁজের ২১ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার বাবাকে খাওয়ানোর সেই তুবা ফিরল স্কুলে, পাশে উপজেলা প্রশাসন ধর্ষক আর কখনো মুক্তি পাবে না: ভুক্তভোগী শিশুকে বিচারকের আবেগঘন চিঠি মহেশপুরে ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ২ সর্বশক্তি দিয়ে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা কুষ্টিয়ায় বাস চাপায় নারী নিহত, আহত ২ মোংলায় র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

দেবহাটায় সিঁড়ি থেকে পড়ে আ’লীগ নেতার মৃত্যু

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২
  • ১৮৪ জন খবরটি পড়েছেন

রফিকুল ইসলাম নিজস্ব প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার নওয়াপাড়ায় ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব ঈমান আলী মৃত্যুবরন করেছেন( ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন) ।

বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলার চাঁদপুর এলাকায় এ ঘটনা ঘটে। মৃত্যু কালে ২ স্ত্রী, ৩ পুত্র, এক কন্যা অসংখ্য আত্নীয় স্বজন রেখে পরকালের পাড়ি জমান।

প্রত্যক্ষদর্শীরা জানান, সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গনির ভাই আলহাজ্ব আব্দুল করিমের বাড়ির ২য় তলা নির্মাণ কাজ দেখতে যান ঈমান আলী। এসময় কর্মরত শ্রমিকদের সাথে কথা বলেন এবং কাজের তদারকি করছিলেন তিনি। হঠাৎ অসাবধানতার কারণে বাড়ির দুই তালার কাজ দেখে সিঁড়ি বেয়ে নেমে আসার সময় লুঙ্গি বেঁধে পড়ে মাথায় আঘাত লেগে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানের কর্মরত চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

১নং ওয়ার্ড ইউপি সদস্য মোনায়েম হোসেন জানান, আমার শ্বশুরবাড়ি নির্মাণ কাজ দেখে যান তিনি। এসময় লুঙ্গি বেঁধে অনাকাঙ্ক্ষিত ভাবে পড়ে গিয়ে আহত হন। আমরা তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
উল্লেখ্য যে, কিছুদিন আগে ঈমান আলী হজ্জ শেষ করে দেশে ফিরেছেন। তিনি পেশায় একজন ব্যবসায়ী ছিলেন। এছাড়া গাজীরহাট বাজার কমিটির সভাপতি ছিলেন।

দেবহাটা থানার অফিসার ইনচার্জ শেখ ওবায়দুল্লাহ জানান, সিঁড়ি থেকে পড়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু ঘটনা শুনেছি। সাধারণত এটি একটি দূর্ঘটনা বলা যেতে পারে। তবে বিষয়টি কোন অভিযোগ পাওয়া যায়নি।
এদিকে, ঈমান আলীর মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি দেবহাটা রিপোটার্স ক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar