1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বালু বোঝাই ট্রাক-যাত্রীবাহী বাসের সংঘর্ষে নিহত ৩,আহত ৮ - bdtelegraph24.com
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ ও গুলি, নিহত ১ আহত ৭ অভয়নগরে ভৈরব নদে নিখোঁজের ২১ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার বাবাকে খাওয়ানোর সেই তুবা ফিরল স্কুলে, পাশে উপজেলা প্রশাসন ধর্ষক আর কখনো মুক্তি পাবে না: ভুক্তভোগী শিশুকে বিচারকের আবেগঘন চিঠি মহেশপুরে ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ২ সর্বশক্তি দিয়ে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা কুষ্টিয়ায় বাস চাপায় নারী নিহত, আহত ২ মোংলায় র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

বালু বোঝাই ট্রাক-যাত্রীবাহী বাসের সংঘর্ষে নিহত ৩,আহত ৮

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১৮ নভেম্বর, ২০২২
  • ১৭২ জন খবরটি পড়েছেন

গোপালগঞ্জে বালু বোঝাই ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে ঘটনাস্থলে বাসের সুপারভাইজার, ট্রাক চালকসহ ৩জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে অন্তত ৮ জন। বৃহস্পতিবার রাত পৌনে ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর নামক স্থানে এই দূর্ঘটনাটি ঘটে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের পরিদর্শক আবু নাঈম মো. মোফাজ্জেল হক জানান, ঢাকা থেকে ছেড়ে আসা টুঙ্গিপাড়াগামী ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে দাঁড়িয়ে থাকা একটি বালু বোঝাই ট্রাককে পিছন দিক থেকে সজোরে ধাক্কা দেয়। এতে বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ফলে ঘটনাস্থলেই ইমাদ পরিবহনের সুপারভাইজার আশিক (২৭), ট্রাকচালক সোহাগসহ (৩০) ৩ জন নিহত হন। এসময় আরো অন্তত ৮ যাত্রী আহত হয়। 

নিহত সুপারভাইজার আশিক গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলার শ্রীরামকান্দি গ্রামের মৃত আসাদুজ্জামানের ছেলে ও নিহত ট্রাক চালক সোহাগ ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার চতুল গ্রামের আব্দুর রহমানের ছেলে। অপর নিহত ব্যক্তির  পরিচয় এখনো পাওয়া যায়নি।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা নিহত আহতদেরকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। তিনি আরো জানান, পরিচয় পাওয়া লাশ দুটি স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়াই  হস্তান্তরের করা হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar