1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
কৃষি ও কৃষকের উন্নয়নে সরকার কাজ করছে: এমপি রনজিৎ - bdtelegraph24.com
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ ও গুলি, নিহত ১ আহত ৭ অভয়নগরে ভৈরব নদে নিখোঁজের ২১ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার বাবাকে খাওয়ানোর সেই তুবা ফিরল স্কুলে, পাশে উপজেলা প্রশাসন ধর্ষক আর কখনো মুক্তি পাবে না: ভুক্তভোগী শিশুকে বিচারকের আবেগঘন চিঠি মহেশপুরে ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ২ সর্বশক্তি দিয়ে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা কুষ্টিয়ায় বাস চাপায় নারী নিহত, আহত ২ মোংলায় র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

কৃষি ও কৃষকের উন্নয়নে সরকার কাজ করছে: এমপি রনজিৎ

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২ ডিসেম্বর, ২০২২
  • ১৯৫ জন খবরটি পড়েছেন


বাঘারপাড়া সংবাদদাতা:।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

যশোর-৪ আসনের সংসদ সদস্য রনজিৎ কুমার রায় বলেছেন, বঙ্গবন্ধু কণ্যা আমাদের প্রিয় প্রাধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রকে এগিয়ে নিতে সকল ব্যবস্থা গ্রহণ করেছেন। কৃষি ও কৃষকের উন্নয়নে সরকার বদ্ধ পরিকর। কৃষককে চাষে উদ্বুদ্ধ করতে এ প্রণোদনা দেওয়া হচ্ছে। বিভিন্ন কৃষি যন্ত্রপাতি স্বল্প মূল্যে বিতরণ করা হচ্ছে। উন্নত পদ্ধতিতে চাষে সকল ব্যবস্থা করে দিচ্ছে সরকার। সমস্ত সূচকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।

বৃহস্পতিবার সকালে রবি ২০২২-২৩ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বোরো হাইব্রিড ও বোরো উফশী ধানের বীজ ও রাসায়নিক সার বিতরনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

এমপি রনজিৎ আরো বলেন, কৃষককে উপকার করা মানে দেশকে উপকার করা। দেশে খাদ্যের ঘাটতি নাই। কৃষক ভাইদের কারণে এটা সম্ভব হয়েছে। আপনারা এবার ফসলের ভালো দাম পেয়েছেন। এ দাম ধরে রাখতে সরকার পরিকল্পনা গ্রহণ করেছে। সরকার খাদ্য নিরাপদ বলয় তৈরি করছে। কোন জমি যেন পতিত না থাকে সেজন্য কৃষকদের খেয়াল রাখতে হবে। কৃষকরাই দেশের প্রাণ। বিরোধী দলের নেতারা দেশকে শ্রীলংকা বানানোর কথা বলে। বাংলাদেশ কোনো দিন শ্রীলংকা হবে না। আমাদের দেশে রিজার্ভে কোন সমস্যা নেই। উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে বার বার দরকার শেখ হাসিনা সরকার।

উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ জাকির হোসেন। উপজেলা কৃষি পুণবার্সন বাস্তবায়ন কমিটির আয়জনে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ভিক্টোরিয়া পারভীন সাথী, মহিলা ভাইস চেয়ারম্যান বিথিকা বিশ্বাস, পৌর মেয়র কামরুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা রুহুল আমিন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তরুন কুমার রায়, নারিকেলবাড়িয়া ইউপি চেয়ারম্যান বাবলু কুমার সাহা, জামদিয়া ইউপি চেয়ারম্যান আরিফুল ইসলাম তিব্বত, দরাজহাট ইউপি চেয়ারম্যান জাকির হোসেন, জহুরপুর ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান মিন্টু।

উপজেলার ৭ হাজার ৪৫ জন কৃষককে এ প্রণোদনা দেওয়া হয়েছে। এরমধ্যে ৪ হাজার ৭৭০ জন কৃষককে ১০ কেজি করে এমওপি ও ডিএপি এবং ৫ কেজি করে বোরো ধানের বীজ বিতরণ করা হয়। এছাড়াও ২ হাজার ২৭৫ জন কৃষককে ২ কেজি করে হাইব্রীড ও উফশী ধানের বীজ বিতরণ করা হয়।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar