1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ভুট্টা চাষে স্বপ্ন বুনছেন কুড়িগ্রামের কৃষকরা - bdtelegraph24.com
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ ও গুলি, নিহত ১ আহত ৭ অভয়নগরে ভৈরব নদে নিখোঁজের ২১ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার বাবাকে খাওয়ানোর সেই তুবা ফিরল স্কুলে, পাশে উপজেলা প্রশাসন ধর্ষক আর কখনো মুক্তি পাবে না: ভুক্তভোগী শিশুকে বিচারকের আবেগঘন চিঠি মহেশপুরে ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ২ সর্বশক্তি দিয়ে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা কুষ্টিয়ায় বাস চাপায় নারী নিহত, আহত ২ মোংলায় র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

ভুট্টা চাষে স্বপ্ন বুনছেন কুড়িগ্রামের কৃষকরা

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২
  • ২১৬ জন খবরটি পড়েছেন

এ আর রাকিবুল হাসান, কুড়িগ্রাম।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

কুড়িগ্রামে ভুট্টা চাষে স্বপ্ন বুনছেন কৃষকরা। আবহাওয়া অনুকূলে থাকলে এ বছর ভুট্টার বাম্পার ফলনের আশা করছেন তারা। তবে তেল, সার ও কীটনাশকের দাম বাড়ায় উৎপাদন খরচ বাড়ার দাবি তাদের।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, এ বছর জেলায় ১৩ হাজার হেক্টর জমিতে ভুট্টা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। যা গত বছরের তুলনায় ৬০ হেক্টরের বেশি।

সরেজমিনে দেখা যায়, ভুট্টার সবুজ পাতায় ছেয়ে গেছে চরাঞ্চল। বিঘার পর বিঘা জমিতে অন্যান্য ফসলের পাশাপাশি ভুট্টা চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। অন্যান্য ফসলের চেয়ে ভুট্টায় খরচ কম বলে চাষে ঝুঁকছেন তারা ।

সদর উপজেলার কদমতলা গ্রামের কৃষক জুয়েল আহমেদ বলেন, এ বছর পাঁচ বিঘা জমিতে ভুট্টা চাষ করেছি। প্রতি বিঘা জমিতে ভুট্টা চাষে ৭-৮ হাজার টাকা খরচ হয়। ফলন ভালো হলে বিঘা প্রতি ৩০-৩২ মণ ভুট্টা পাওয়া যায়। মনপ্রতি ১০-১২ হাজার টাকা লাভ হবে বলে জানান তিনি।

মো. সেকেন্দার আলী নামের আরেক কৃষক বলেন, প্রতি বছর চরের জমিগুলেতে বিভিন্ন ধরনের রবিশস্য, মসুর, বাদাম ও আলু চাষ করি। এ বছরই প্রথম ভুট্টা চাষ করলাম। গাছের ধরণ দেখে মনে হচ্ছে এবারে ভুট্টা থেকে ভালো ফলন পাওয়া যাবে । তিনি আরও বলেন, ইরি-বোরোসহ অন্যান্য আবাদের চেয়ে ভুট্টা চাষে সার-কীটনাশক কম লাগে। ফসল তোলা পর্যন্ত কোনো বাড়তি ঝামেলা নেই। উৎপাদন খরচ কম হওয়ায় এ চাষে দ্বিগুণ লাভ হয়।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিপ্লব কুমার মোহন্ত বলেন, জেলায় সাড়ে চার হাজার চাষিদের প্রণোদনা দেওয়া হচ্ছে। তাদের সার-বীজ দেওয়া হবে। তিনি আরও বলেন, এখন পর্যন্ত ৯ হাজার ৬০০ হেক্টর জমিতে ভুট্টা রোপণ করা হয়েছে। আশাকরি ভুট্টা চাষে গত বছরের তুলনায় বেশি লাভবান হবেন কৃষকরা।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar