এ আর রাকিবুল হাসান, কুড়িগ্রাম।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
শীতের শুরুতেই দরিদ্র ও দু:স্থ মানুষের মাঝে বিতরণের জন্য কুড়িগ্রাম জেলা প্রশাসকের নিকট কম্বল হস্তান্তর করেছে বে-সরকারী সংস্থা আশা। মঙ্গলবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফের নিকট এসব কম্বল হস্তান্তর করা হয়।
এসময় উপস্থিত ছিলেন আশার কুড়িগ্রামের সিনিয়র ম্যানেজার মো: রফিকুল ইসলাম, অডিট ম্যানেজার মো: আবু বক্কর সিদ্দিক, রাজারহাট অঞ্চলের সিনিয়র রিজিওনাল ম্যানেজার মো: মাহফুজ আলম, কুড়িগ্রাম সদরের সুরেশ চন্দ্র সরকার সহ কুড়িগ্রাম সদর-১, সদর-২ ও ত্রিমোহনী ব্রাঞ্চের সিনিয়র ম্যানেজারসহ অন্যান্য ব্রাঞ্চের ম্যানেজারগণ।
প্রতি বছরের ন্যায় এ বছরও জেলা প্রশাসনের মাধ্যমে এ জেলার হতদরিদ্র ও ছিন্নমূল মানুষের মাঝে বিতরণের লক্ষে এসব শীতবস্ত্র হস্তান্তর করা হয়েছে বলে জানায় বেসরকারূী সংস্থা আশার কর্মকর্তারা। আশার পক্ষ থেকে কুড়িগ্রাম জেলার সিনিয়র ম্যানেজার মো: রফিকুল ইসলাম জানান, আশার পক্ষ থেকে প্রতি বছরের ন্যায় কুড়িগ্রামের অসহায় মানুষের জন্য আগামীতেও এ সহযোগীতা অব্যাহত থাকবে।