1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ভিতরবন্দে ক্যাপসিকাম চাষে রিপনের মাসে আয় ৫০ হাজার টাকা - bdtelegraph24.com
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১২:২০ অপরাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ ও গুলি, নিহত ১ আহত ৭ অভয়নগরে ভৈরব নদে নিখোঁজের ২১ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার বাবাকে খাওয়ানোর সেই তুবা ফিরল স্কুলে, পাশে উপজেলা প্রশাসন ধর্ষক আর কখনো মুক্তি পাবে না: ভুক্তভোগী শিশুকে বিচারকের আবেগঘন চিঠি মহেশপুরে ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ২ সর্বশক্তি দিয়ে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা কুষ্টিয়ায় বাস চাপায় নারী নিহত, আহত ২ মোংলায় র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

ভিতরবন্দে ক্যাপসিকাম চাষে রিপনের মাসে আয় ৫০ হাজার টাকা

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২
  • ২২৭ জন খবরটি পড়েছেন

এ আর রাকিবুল হাসান, কুড়িগ্রাম।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

শীতকালীন সবজি ক্যাপসিকাম চাষ করে সফল হয়েছেন কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের আমীর আলীর ছেলে রিপন মিয়া। ইউটিউব দেখে ক্যাপসিকাম চাষে উদ্বুদ্ধ হয়ে সফল হয়েছেন তিনি। অন্য ফসলের পাশাপাশি ক্যাপসিকাম চাষ করে এখন তার মাসে আয় ৫০ হাজার টাকা।

কম সময়ে বেশি লাভ হওয়ায় এ সবজি চাষে চাষিদের আগ্রহ বাড়ছে। তবে সরকারিভাবে বাজারজাতকরণের উদ্যোগ না থাকায় বিপ্লব ঘটাতে পারছেন না তারা।

রিপন মিয়ার সঙ্গে কথা বলে জানা যায়, তিনি জীবিকার তাগিদে প্রবাসে ছিলেন। প্রবাস জীবন ছেড়ে গ্রামে এসে আত্মকর্মসংস্থানের জন্য কৃষিকাজে ঝুঁকে পড়েন। নিজের জমি তেমন না থাকায় অন্যের জমি লিজ নিয়ে শুরু করেন ক্যাপসিকাম চাষ। প্রথম বছরে ১ বিঘা জমিতে চাষ করে লাভবান হন। পরের বছর দুই বিঘা জমিতে চাষ শুরু করে এখন ৪ বিঘা জমিতে চাষ করছেন। তার লাভবান হওয়ার কথা শুনে এলাকায় ক্যাপসিকাম চাষে আগ্রহ বাড়ছে।

তিনি বলেন, ‘ক্যাপসিকাম সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না। ইউটিউব দেখে বাস্তবে এ চাষ করার উদ্যোগ নিই।শসা, ফুলকপি চাষের পাশাপাশি শীতকালীন সবজি ক্যাপসিকাম চাষ করে ভালো আয় হচ্ছে। ১ বিঘা জমিতে ৫০ গ্রাম ক্যাপসিকাম বীজের প্রয়োজন হয়। বীজের দাম ১৩ হাজার টাকা। কোকোপিট দিয়ে চারা উৎপাদন করতে হয় বলে খরচ একটু বেশি।’

রিপন মিয়া আরোও বলেন, ‘এ বছর সার ও কীটনাশকের দাম বেশি হওয়ায় বিঘাপ্রতি ১ লাখ টাকা খরচ পড়েছে। এ পর্যন্ত ৪ বিঘা জমি থেকে ৩ লাখ টাকার ক্যাপসিকাম বিক্রি করেছি। এখনও জমিতে প্রচুর ক্যাপসিকাম আছে। আশা করছি অন্য বছরের তুলনায় ভালো লাভ হবে। স্থানীয় বাজারে ক্যাপসিকামের চাহিদা নেই। ঢাকার কারওয়ান বাজারে ১২০ টাকা কেজি দরে বিক্রি করছি।’

দিনমজুর ইব্রাহিম হোসেন বলেন, ‘রিপন ভাইয়ের ক্যাপসিকাম চাষ দেখাশোনা করি। আমার মতো ৪ জন এখানে কাজ করে সংসার চালান। ক্যাপসিকাম চাষে পরিশ্রম কম, লাভ বেশি। জমিতে ইন্দিরা ও টাইগার নামে দুই ধরনের ক্যাপসিকাম আছে। ক্যাপসিকাম চাষ দেখতে এখানে অনেক মানুষ আসে।’ক্যাপসিকাম চাষ দেখতে আসা কৃষক আব্দুল হামিদ বলেন, ‘গত দুই বছর বছর ধরে দেখেছি রিপন ভাই ক্যাপসিক্যাম চাষ করে লাখ লাখ টাকা লাভ করেছেন। আশা করছি আগামীতে আমিও ক্যাপসিক্যাম চাষ শুরু করবো।’

কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বিপ্লব কুমার মোহন্ত বলেন, ‘নাগেশ্বরী উপজেলায় রিপন মিয়া ৪ বিঘা জমিতে ক্যাপসিকাম চাষ করছেন। গত দুই বছর ধরে শুধু তিনিই চাষ করছেন। কৃষি অফিস থেকে পরামর্শ ও ন্যায্যমূল্যে সার পাওয়ার ব্যবস্থা করা হয়েছে। কৃষিঋণ, বীজ ও প্রণোদনা দিয়ে সহযোগিতা করা হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar