1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
১০ মাসে ৭ কোটির বেশি অনুদান পেল সাংবাদিক পরিবারগুলো - bdtelegraph24.com
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মাটির ৪০০ ফুট গভীরে রোমানিয়ার প্রাচীন খনিতে গড়ে উঠেছে থিম পার্ক দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক বাজারে সাতক্ষীরার ঐতিহ্যবাহী মিষ্টি শ্রমিকদের আপত্তির মধ্যেই চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেল ডিপি ওয়ার্ল্ড রাঙামাটিতে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ চুরি যাওয়া ম্যাকবুক-ক্যামেরার খোঁজে রাজশাহীতে জার্মান পর্যটক বাঘারপাড়া মাধ্যমিক শিক্ষা অফিসে অর্থ ছাড়া ফাইল নড়ে না! কুষ্টিয়ায় মাদ্রাসাছাত্রকে বলাৎকার চেষ্টার অভিযোগ: পুলিশ-জনতা সংঘর্ষে ওসিসহ আহত ৩ রাঙামাটিতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শারদ উপহার ও শিক্ষা সামগ্রী বিতরণ প্রিয় শিক্ষকের অশ্রুসজল ও বর্ণিল বিদায় শরণখোলায় নারিকেল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে কিশোরের মৃত্যু

১০ মাসে ৭ কোটির বেশি অনুদান পেল সাংবাদিক পরিবারগুলো

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ৯০ জন খবরটি পড়েছেন

ডেস্ক নিউজ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বাংলাদেশে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর গত ১০ মাসে অসুস্থ ও অসচ্ছল সাংবাদিক এবং তাদের পরিবারের সহায়তায় ৭ কোটি ৭৩ লাখ টাকার বেশি অনুদান বিতরণ করা হয়েছে। ‘বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট’-এর মাধ্যমে মোট ১ হাজার ৪৪১ জন উপকারভোগী এই সহায়তা পেয়েছেন।

সাংবাদিকদের কল্যাণে এই আর্থিক সহায়তা একটি ধারাবাহিক প্রক্রিয়ার অংশ। এর মধ্যে সবচেয়ে বড় আকারের অনুদান বিতরণ কার্যক্রম হয়েছিল গত বছরের ৩০ অক্টোবর, যেখানে ঢাকাসহ সারাদেশের ৩৫০ জন সাংবাদিক ও তাদের পরিবারকে ২ কোটি ৩৬ লাখ টাকা দেওয়া হয়।

চলতি বছরের ৩০ জানুয়ারি ৩০৫ জন সাংবাদিক ও তাদের সন্তানদের মাঝে এককালীন বৃত্তি হিসেবে ৫৫ লাখ ২৬ হাজার টাকা বিতরণ করা হয়। এই অনুদানের মধ্যে মাধ্যমিক পর্যায়ের ১২০ জন শিক্ষার্থী, উচ্চমাধ্যমিক ও ডিপ্লোমা পর্যায়ের ৭০ জন, স্নাতক ও ফাজিল পর্যায়ের ১০৪ জন এবং প্রকৌশল ও মেডিকেল শিক্ষারত ১১ জন শিক্ষার্থী অন্তর্ভুক্ত ছিল।

একই দিনে ১২৭ জন সাংবাদিক ও মৃত্যুবরণকারী সাংবাদিকদের পরিবারকে আরও ৮৯ লাখ টাকার সহায়তা দেওয়া হয়।

জুলাইয়ের ছাত্র-জনতার অভ্যুত্থানে নিহত পাঁচ সাংবাদিক পরিবারের প্রতিটি পরিবারকে ২ লাখ করে এবং আহত ২৬ সাংবাদিককে ১ লাখ করে মোট ৩৬ লাখ টাকা অনুদান দেওয়া হয়।

এছাড়া ২২ মার্চ ৩৭৪ জন সাংবাদিক ও তাদের পরিবারের মাঝে ১ কোটি ৯৩ লাখ ৯০ হাজার টাকার চেক বিতরণ করা হয়। এর মধ্যে ১১টি পরিবার ছিল মৃত্যুবরণকারী সাংবাদিকের, আর ১৯২ জন ছিলেন জটিল রোগে আক্রান্ত।

সর্বশেষ, গত ৩ জুন ২৫৪ জন অসুস্থ ও অসচ্ছল সাংবাদিক পরিবারের মাঝে আরও ১ কোটি ৬৩ লাখ ৫০ হাজার টাকার কল্যাণ অনুদান বিতরণ করা হয়। এ তালিকায় ১৪টি পরিবার ছিল মৃত্যুবরণকারী সাংবাদিকদের।

সাংবাদিকদের এই কল্যাণ কার্যক্রম ‘বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট আইন’-এর আওতায় পরিচালিত হয়। অসুস্থ বা অসচ্ছল সাংবাদিক এবং মৃত্যুবরণকারী সাংবাদিকদের পরিবার যেকোনো সময় নির্ধারিত ফর্মে আবেদন করতে পারেন। আবেদন যাচাই-বাছাই শেষে ট্রাস্ট অনুদান মঞ্জুর করে থাকে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar