1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
স্যালোইঞ্জিন ও নৈশ কোচের ধাক্কায় ঝরল তিন প্রাণ - bdtelegraph24.com
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মাটির ৪০০ ফুট গভীরে রোমানিয়ার প্রাচীন খনিতে গড়ে উঠেছে থিম পার্ক দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক বাজারে সাতক্ষীরার ঐতিহ্যবাহী মিষ্টি শ্রমিকদের আপত্তির মধ্যেই চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেল ডিপি ওয়ার্ল্ড রাঙামাটিতে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ চুরি যাওয়া ম্যাকবুক-ক্যামেরার খোঁজে রাজশাহীতে জার্মান পর্যটক বাঘারপাড়া মাধ্যমিক শিক্ষা অফিসে অর্থ ছাড়া ফাইল নড়ে না! কুষ্টিয়ায় মাদ্রাসাছাত্রকে বলাৎকার চেষ্টার অভিযোগ: পুলিশ-জনতা সংঘর্ষে ওসিসহ আহত ৩ রাঙামাটিতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শারদ উপহার ও শিক্ষা সামগ্রী বিতরণ প্রিয় শিক্ষকের অশ্রুসজল ও বর্ণিল বিদায় শরণখোলায় নারিকেল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে কিশোরের মৃত্যু

স্যালোইঞ্জিন ও নৈশ কোচের ধাক্কায় ঝরল তিন প্রাণ

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ১০৯ জন খবরটি পড়েছেন

ডেস্ক নিউজ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ঝিনাইদহ ও নীলফামারীতে পৃথক সড়ক দুর্ঘটনায় আজ বুধবার সকালে তিনজন নিহত হয়েছেন। দুটি ঘটনাতেই দুর্ঘটনাস্থলেই নিহত হন ভুক্তভোগীরা। প্রতিনিধিদের পাঠানো খবর।

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় সকালে সাড়ে ১০টার দিকে স্যালোইঞ্জিনচালিত একটি গাড়ির ধাক্কায় নিহত হন নাজমুল হুদা (২৯)। তিনি জেলার হরিণাকুণ্ডু উপজেলার ভবানিপুর গ্রামের আব্দুল বারিকের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানায়, নাজমুল ভায়না গ্রামের মাঠে হেঁটে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে একটি স্যালোইঞ্জিন গাড়ি ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরে স্থানীয়দের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার জানান, সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

অন্যদিকে, সকাল সাড়ে ৭টার দিকে নীলফামারীর সৈয়দপুর উপজেলার রংপুর-দিনাজপুর মহাসড়কের কামারপুকুর বাজারের কাছে পরিরাম ব্রিজ এলাকায় মুখোমুখি সংঘর্ষে আরও দুইজন নিহত হন। তারা হলেন উপজেলার কামারপুকুর ইউনিয়নের মাসুদ রানা (২৮) এবং নূর ইসলাম (৩০)। দুজনেই স্থানীয় ভাটায় শ্রমিক হিসেবে কাজ করতেন।

স্থানীয়রা জানান, ওই দুই ব্যক্তি মোটরসাইকেলে করে কর্মস্থলে যাচ্ছিলেন। এমন সময় ঢাকা থেকে ছেড়ে আসা শ্যামলী পরিবহনের একটি নৈশ কোচের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে তারা ঘটনাস্থলেই নিহত হন।

তারাগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক মোয়াজ্জেম হোসেন জানান, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত কোচ ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফইম উদ্দিন জানান, দুপুর পর্যন্ত কোনো অভিযোগ দায়ের না হলেও মামলার প্রক্রিয়া চলছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar