1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
যুক্তরাষ্ট্রে শীতকালীন ঝড়ে নিহত ১৯,বিদ্যুতবিহীন ৭ লাখ মানুষ - bdtelegraph24.com
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় রাতের আঁধারে পাহাড় কেটে মাটি পাচার, অতিষ্ঠ এলাকাবাসী চট্টগ্রামের মানুষ আগে জান্নাতে যাবে: ওয়াজে আতাউল বারীর বক্তব্য নিয়ে বিতর্ক মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে বিদ্যুৎ বিল ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, আলোচনা করলেন সাম্প্রতিক সফর নিয়ে বাঘারপাড়ায় ইউসিবির ‘কিউআর’ বিষয়ক মতবিনিময় সভা খুঁটির সঙ্গে বাঁধা বাবাকে খাওয়ানো সেই শিশুর দায়িত্ব নিল উজিরপুর প্রশাসন সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে: গেগরি জে সিমনস টঙ্গীতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে শ্যামনগরে র‍্যালি, নদী, খাল পরিচ্ছন্নতা অভিযান

যুক্তরাষ্ট্রে শীতকালীন ঝড়ে নিহত ১৯,বিদ্যুতবিহীন ৭ লাখ মানুষ

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৫ ডিসেম্বর, ২০২২
  • ৩০১ জন খবরটি পড়েছেন

যুক্তরাষ্ট্রজুড়ে তীব্র শীতকালীন তুষার ঝড়ে কবলে পড়েছে প্রায় ২৫ কোটি মানুষ, ইতোমধ্যেই নিহতের সংখ্যা বেড়ে ১৯ জনে দাঁড়িয়েছে। ঝড়ের কারণে শুক্রবার ১৫ লাখেরও বেশি মানুষ বিদ্যুৎবিহীন হয়ে পড়ে। তবে শনিবার বিদ্যুৎপরিস্থিরিতির উন্নতি ঘটে এবং ৭ লাখ মানুষ এখনও বিদ্যুৎবিহীন রয়েছে বলে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

দেশটির অনেক বিদ্যুৎ সরবরাহ কোম্পানিই ভোক্তাদেরকে বড়সড় গৃহস্থালি যন্ত্র না চালিয়ে এবং অপ্রয়োজনীয় বাতি বন্ধ করে বিদ্যুৎ সঞ্চয়ে অনুরোধ জানিয়েছে।

এদিকে ঝড়ের কারণে প্রতিদিন হাজার হাজার ফ্লাইট বাতিল হওয়ায় বছরের সবচেয়ে ব্যস্ততম সময় বড়দিনের প্রাক্কালে লাখ লাখ মার্কিনির ছুটি কাটানোর পরিকল্পনাও ভেস্তে গেছে। 

আমেরিকান অটোমোবাইল অ্যাসোসিয়েশনের অনুমান, ২৩ ডিসেম্বর থেকে ২ জানুয়ারির মধ্যে ১১ কোটি ২৭ লাখ মার্কিনির বাড়ি থেকে ৮০ কিলোমিটার বা আরও দূরে কোথাও যাওয়ার পরিকল্পনা ছিল। কিন্তু প্রবল ঠাণ্ডা আবহাওয়ার কারণে তাদের অনেককেই এখন ছুটি বাড়িতেই কাটাতে হচ্ছে।

পেনসিলভানিয়ার পিটসবুর্গের তাপমাত্রা শনিবার ১৯৮৩ সালের রেকর্ড ভেঙে মাইনাস ১৩ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে বলে সতর্ক করেছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিস।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar