1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শরণখোলার লোকালয় থেকে অজগর উদ্ধার - bdtelegraph24.com
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ ও গুলি, নিহত ১ আহত ৭ অভয়নগরে ভৈরব নদে নিখোঁজের ২১ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার বাবাকে খাওয়ানোর সেই তুবা ফিরল স্কুলে, পাশে উপজেলা প্রশাসন ধর্ষক আর কখনো মুক্তি পাবে না: ভুক্তভোগী শিশুকে বিচারকের আবেগঘন চিঠি মহেশপুরে ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ২ সর্বশক্তি দিয়ে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা কুষ্টিয়ায় বাস চাপায় নারী নিহত, আহত ২ মোংলায় র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

শরণখোলার লোকালয় থেকে অজগর উদ্ধার

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২
  • ১৮৫ জন খবরটি পড়েছেন
ছবি-বিডিটেলিগ্রাফ

মোঃ নাজমুল ইসলাম সবুজ বাগেরহাট প্রতিনিধি।
বাগেরহাটের শরণখোলা লোকালয় থেকে বৃহস্পতিবার দুপুরে একটি অজগর উদ্ধার করেছে বনরক্ষীরা । উদ্ধার করা অজগর সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে। এনিয়ে চলতি বছরে লোকালয় থেকে অজগরসহ ২৯টি বণ্যপ্রাণী উদ্ধার হয়েছে বলে জানা গেছে। 

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বনবিভাগ সূত্রে জানা যায়, সুন্দরবনের শরণখোলা ষ্টেশনের বনরক্ষীরা খবর পেয়ে বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার কদমতলা গ্রামের ছগির মোল্লার বাড়ির খড়ের গাদা থেকে ভিটিআরটি ও ওয়াইল্ড টিমের সোবাহান তালুকদার, বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের সদস্য শেখ নাজমুল ইসলামের সহায়তায়  একটি অজগর উদ্ধার করে শরণখোলা ষ্টেশন অফিসে নিয়ে যায়। 

পূর্ব সুন্দরবনের শরণখোলা ষ্টেশন কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান জানান, কদমতলা গ্রাম থেকে উদ্ধার করা ৫ ফুট দৈর্ঘ্যের অজগর টি বৃহস্পতিবার দুপুরে শরণখোলা রেঞ্জ অফিস সংলগ্ন বনে ছেড়ে দেওয়া হয়েছে। এ অজগর টি নিয়ে ২০২২ সালে এ পর্যন্ত শরণখোলার বিভিন্ন গ্রাম থেকে ২৯টি অজগর,হরিণসহ বিভিন্ন ধরনের বণ্যপ্রাণী উদ্ধার করে সেগুলো সুন্দরবনে অবমুক্ত করা হয়। লোকালয়ে উদ্ধার করা অজগর সুন্দরবন থেকে বনসংলগ্ন গ্রামে চলে আসে বলে ঐ ষ্টেশন কর্মকর্তা জানিয়েছেন। 

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar