1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
সুন্দরবনের বনজীবিদের সাথে পুলিশের সভা ও জেলেদের মাঝে কম্বল বিতরণ  - bdtelegraph24.com
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ ও গুলি, নিহত ১ আহত ৭ অভয়নগরে ভৈরব নদে নিখোঁজের ২১ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার বাবাকে খাওয়ানোর সেই তুবা ফিরল স্কুলে, পাশে উপজেলা প্রশাসন ধর্ষক আর কখনো মুক্তি পাবে না: ভুক্তভোগী শিশুকে বিচারকের আবেগঘন চিঠি মহেশপুরে ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ২ সর্বশক্তি দিয়ে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা কুষ্টিয়ায় বাস চাপায় নারী নিহত, আহত ২ মোংলায় র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

সুন্দরবনের বনজীবিদের সাথে পুলিশের সভা ও জেলেদের মাঝে কম্বল বিতরণ 

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০২২
  • ১৮২ জন খবরটি পড়েছেন

মোঃ নাজমুল ইসলাম সবুজ বাগেরহাট প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

সুন্দরবনের বনজীবিদের নিরাপত্তা নিশ্চিত করন ও জীববৈচিত্র  সংরক্ষণে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা করেছেন বাগেরহাটের পুলিশ সুপার কে এম আরিফুল হক পিপিএম। শুক্রবার সকাল ১০ টায় সরকারি রায়েন্দা পাইলট হাইস্কুল মাঠে শরণখোলা থানা পুলিশ এ মতবিনিময় সভার আয়োজন করে। সভায় শরণখোলা, মোরেলগঞ্জ ও কচুয়া উপজেলার জেলে ও আত্মসমর্পণকৃত বনদস্যু, মৎস্য ব্যবসায়ী, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, ২০১৮ সালের পর থেকে সুন্দরবন দস্যুমুক্ত ছিল। কিন্তু বর্তমানে ছোট্ট একটি নব্য বাহিনী নেমে জেলেদের উপর হামলা করছে। এ খবরের সাথে সাথে পুলিশের অভিযানে ওই দস্যু বাহীনি তিনজনকে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে। বাকিরাও পুলিশের জালের মধ্যে রয়েছে। এ অবস্থায় তিনি দস্যুদের আত্মসমর্পণের আহবান জানান। অন্যথায় জেলেদের সহযোগীতায় অচিরেই তাদের আইনের আওতায় আনা হবে। এছাড়া জেলেদের দাবীর প্রেক্ষিতে সুন্দরবনে টহলের জন্য তিনি একটি দ্রুতগামী জলযান দেয়ার ঘোষনা দেন।

শরণখোলা থানার অফিসার ইন চার্জ মোঃ ইকরাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিখি হিসেবে উপস্থিত ছিলেন, শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নুর ই আলম সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান। আইনশৃঙ্খলা বিষয়ক বিভিন্ন বিষয় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, বীর মুক্তিযোদ্ধা মৎস্য ব্যবসায়ি এম সাইফুল ইসলাম খোকন, শরণখোলা প্রেসক্লাবের সভাপতি ইসমাইল হোসেন লিটন, খোন্তাকাটা ইউপি চেয়ারম্যান জাকির হোসন খান মহিউদ্দিন, ধানসাগর ইউপি চেয়ারম্যান মাইনুল ইসলাম টিপু প্রমুখ। উপস্থিত বনজীবিরা এসময় বনদস্যু দমনের পাশাপাশি নৌ-পুলিশ ও বন বিভাগের বিভিন্ন হয়রানি বন্ধের দাবী জানান। পরে পুলিশ সুপার দুস্থ জেলেদের মধ্যে কম্বল বিতরণ করেন। 

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar